নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৭৪ জন

রুমায় বাড়ির সামনে পাহাড় ধস, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত সাংবাদিক পরিবার

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় ২ নং সদর ইউনিয়নের আশ্রম পাড়া এক সাংবাদিকের বাড়ির সামনের পাহাড় ধসে পড়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে টানা বৃষ্টির কারণে ঘটে যাওয়া এই ঘটনাটি পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আকস্মিকভাবে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে সাংবাদিকের বাড়ির একেবারে সামনের অংশে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ধসের ভয়াবহতা দেখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের আশঙ্কা, একই এলাকায় আরও বড় ধসের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বিকট শব্দ শুনে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে সাহায্য করেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভুক্তভোগী পরিবারটি জানায়, প্রতি বছর বর্ষা এলেই পাহাড় ধসের আতঙ্কে থাকতে হয়। এবারের ধস খুবই কাছাকাছি ঘটায় তারা বিশেষভাবে শঙ্কিত। পরিবারটি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বান্দরবানের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। এ কারণে প্রতিটি বর্ষায় বহু মানুষ আতঙ্কে দিন কাটান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১০

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১২

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৩

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৫

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৬

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৭

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৮

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

২০
error: Content is protected !!