নিজস্ব প্রতিবেদক
৭ জুন ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫৭৪ জন

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলাচাষ বৃদ্ধি পাচ্ছে,লাভবান হচ্ছে চাষীরা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলাচাষ বৃদ্ধি পাচ্ছে চাষীরা লাভবান হচ্ছেন বলে মন্তব্য করেছেন কর্মশালায় অংশগ্রহণকরারী কৃষিবিদ ও চাষীরা।

শুক্রবার (৭জুন) দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলাচাষ সম্প্রসারন শীর্ষক কর্মশালায় এ অভিমত ব্যক্ত করেন তুলা চাষী ও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ নাসির উদ্দিন তিনি প্রবন্ধে উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রামে একসময় শুধু জুম চাষের সময় সাথী ফসল হিসেবে তুলা চাষ করা হতো। কিন্তু বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে তুলা চাষ করা হচ্ছে। যেমন পোকা দমন,আগাছা পরীস্কার করা,সার প্রয়োগ, এমনকি পরিপক্ক তুলা সংগ্রহে ব্যবহার করা হচ্ছে আধুনিক মেশিন। এখন সমতল ভুমিতে তুলাচাষে সাথীফসল হিসেবে, বিভিন্ন শাকসবজীও চাষ করা হচ্ছে পরিবেশ সম্মতভাবে। বান্দরবান জেলায় ৭টি উপজেলায় আপল্যান্ডে তামাক চাষ এর পরিবর্তে ২০২২-২০২৩ অর্থবছরে ৮.১৭ হেক্টর জায়গায় ২০.৩২ মেট্রিকটন ও ২০২৩-২০২৪ অর্থবছরে ৮.৪৮ হেক্টর জায়গায় ২৩.২৪ মেট্রিকটন তুলা উৎপাদন হয়েছে বলে কর্মশালায় উল্লেখ করা হয়।

বান্দরবান সদর উপজেলা সদর ইউনিয়নের লেমুঝিড়ি এলাকার নারী তুলাচাষী মেরী ত্রিপুরা বলেন তিনি দুই মেয়ে সন্তানের মা গত ২০১৯ সাল থেকে তুলা চাষ করছেন। বিশ শতক জায়গায় তুলাচাষ শুরু করেছিলেন চলতি বছর এক একর (একশ শতক) জমিতে তুলা চাষ করে প্রতিমণ ৩হাজার ৯শত টাকা ধরে ১৬মণ তুলা বিক্রি করেছেন। সাথী ফসল হিসেবে মিস্টি কুমড়া, ভুট্টা চাষ করেছেন। ভুট্টাও প্রায় ৩হাজার টাকার, মিস্টি কুমড়া ২হাজার টাকার বিক্রি করেছেন। তুলা বীজ,ঔষুধ ও পরামর্শ দেওয়া হয় পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র থেকে। তুলা পরিপক্কতা হলে সংগ্রহ করে পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র ন্যায্য মূল্যে ক্রয় করার কারনে তুলা উৎপাদনে কোন সমস্যা হচ্ছে না এবং দিন দিন তুলা চাষ বৃদ্ধি পাচ্ছে বলে জানান এই নারী তুলাচাষী।

বান্দরবান সদর উপজেলা জামছড়ি এলাকার আরেক তুলাচাষী গসিং অং মারমা,আখের সাথে সাথীফসল হিসেবে পরীক্ষা মূলকভাবে মাত্র ৩০শতক জায়গায় তুলা চাষ করে ১৫মণ তুলা পেয়েছেন এবং প্রতিমণে ৩৮০০ টাকা ধরে বিক্রি করে ৫৭হাজার টাকা পেয়েছেন। তাই তিনি এবার আরো বেশী করে ৮০শতক জায়গায় তুলা চাষ করবেন বলে জানান তিনি। তবে তার অনুরোধ তুলা পরিবহনে সকল টেক্স মুক্ত করার আহবান জানান।

বান্দরবান বালাঘাটায় অবস্থিত পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মং সানু মারমা”র সঞ্চালনায় কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ ড. মোঃ ফখরে আলম ইবনে তাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও তুলা উন্নয়ন বোর্ডের আহবায়ক সি অং খুমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এম এম শাহ নেয়াজ। অনুষ্টানে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কৃষি সম্পর্কিত বিভিন্ন বিভাগের কৃষিবিদ কর্মকর্তাগণ ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে তুলাচাষীরা এ কর্মশালায় অংশগ্রহন করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১০

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১১

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১২

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৩

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৪

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৫

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৬

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৭

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১৮

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৯

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

২০
error: Content is protected !!