নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৯২ জন

থানচিতে পানি বর্ষণের মাধ্যমে মারমাদের সাংগ্রাই উৎসব সমাপ্ত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বসবাসরত মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবকে “সাংগ্রাই” বলা হয়। সাংগ্রাই মারমাদের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব। বান্দরবানের থানচিতে এই উৎসব মারমাদের নিজস্ব নিয়মের যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে থানচি বলিপাড়া ডাকছৈ পাড়া ঘাট সাঙ্গু নদী তীরে অবস্থিত রিলংপোয়ে পানি বর্ষণ উৎসব অনুষ্ঠিত হয়। মারমাদের সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ হলো রিলংপোয়ে পানি বর্ষণ অনুষ্ঠান। সাংগ্রাই তিন দিনের উৎসব হলেও অনেক জায়গায় আয়োজকরা সপ্তাহব্যাপী অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। উৎসবে মারমারা তাদের ঐতিহ্যবাহী পোশাক মেয়েরা থামি ও ছেলেরা লুঙ্গি পড়ে অনুষ্ঠানে যোগদান করতে আসে।

সাংগ্রাই উৎসব আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও মারমা সমাজের যুব নেতা অংচনু মারমা বলেন, মৈত্রী পানি বর্ষনের গান গেয়ে দলে দলে অনুষ্ঠানে যোগ দিতে আসেন শতশত তরুণ তরুণীরা। তরুণ তরুণীরা মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে পানি ছোড়াছুড়ি করতে থাকেন। এভাবে একদলের পর আরেকদল পানি ছোড়াছুড়ি খেলা খেলতে থাকেন। আনুষ্ঠানিক পানি বর্ষণ খেলা ছাড়াও পথে ঘাটে, পাড়ার মহল্লায় যাকে মন চায় সে তাঁকেই পানি ছিটিয়ে আনন্দ মেটে উঠেন। এতে আবার কেউ কোন আপত্তি করে না বরং এই সময়ে মৈত্রী পানি গায়ে লাগলে শুভ লক্ষন হিসেবে ধরে নেয়া হয়।

মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ ও মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাংগ্রাই উৎসব আয়োজক কমিটির সভাপতি জিয়াঅং মারমা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, চৈত্র সংক্রান্তি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈসাবি সপ্তাহব্যাপ্তী উদযাপিত হচ্ছে। উৎসবের উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে আন্তরিক ভাবে উৎসব পালন করা জন্য অনুরোধ করছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা

৮ বছরেও চালু না হওয়া জয়িতা ভবন সংস্কারে দের কোটি টাকা বরাদ্দ

১০

বান্দরবানে আগামী শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

১১

নাইক্ষ্যংছড়িতে এমপি সাচিং প্রু জেরী, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ

১২

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেএসএসের

১৩

বান্দরবানে অনূর্ধ্ব-১৫ এর খেলোয়াড়দের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন

১৪

বান্দরবানে ৪ জুলাইয়ের চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে রেইছায় প্রস্তুতি সভা

১৫

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

১৭

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

১৮

৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা

১৯

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

২০
error: Content is protected !!