নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২২, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৯১ জন

ঘুমধুমের ৮ বোনের সিন্ডিকেট,১৯ হাজার ইয়াবাসহ আটক তিন বোন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৮ বোনের শক্তিশালী ইয়াবা সিন্ডিকেটের ৩ সদস্য আপন বোন ইয়াবা নিয়ে চট্রগ্রামে র‍্যাব-৭’র হাতে আটক হয়েছে।তাদের নিকট থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।যেসব ইয়াবা অভিনব কায়দায় পাচার কালে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

শুক্রবার ১৮ ফেব্রুয়ারী বিকেলে র‍্যাব-৭ জানিয়েছে,এবার জানা গেলো বোন সিন্ডিকেট নামে একটি চক্রের কথা। ৮ বোনের এই চক্রের ৩ জন চট্টগ্রামে ধরা পড়েছেন।র‍্যাবের জিজ্ঞাসাবাদে ইয়াবা চোরাচালানের চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছে ওই তিনি বোন।কচুর মুখির ভেতরটা ফাঁপা করে তাতে ইয়াবা ঢুকিয়ে বিশেষ আঠা লাগিয়ে বন্ধ করে দেয়া হয়েছে মুখ। এমন বিশেষ কায়দায়, কক্সবাজার থেকে ১৯ হাজার ইয়াবা আনার পথে র‍্যাবের হাতে ধরা পড়ে ফাতেমা বেগম এবং তার দুই বোন হালিমা ও আসমা।র‍্যাব বলছে, ফাতেমাদের ৮ বোনের সবাই এ ব্যবসায় পাকাপোক্ত। প্রথমে বহণকারী হিসেবে কাজ করলেও এখন নিজেরাই সিন্ডিকেট গড়ে তুলেছেন।

চট্টগ্রামে র‍্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল এস এম ইউসুফ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চেকপোস্ট এড়াতে প্রথমে কক্সবাজারের চকরিয়া হয়ে আলীকদম,থানচি হয়ে তারা যান বান্দরবানে।সেখান থেকে রাজস্থলী, চন্দ্রঘোনা হয়ে চট্টগ্রামের গন্তব্যে পৌঁছান তারা।

তাদের বাড়ি কক্সবাজারের রামুতে বলা হয়েছে র‍্যাবের জিজ্ঞাসাবাদে।কিন্তু তাদের প্রকৃত বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বেতবনিয়ার কুলাল পাড়ায়।ধৃতদের বাবার নাম মৃত নুর আহমদ।তারা ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়ার সিন্ডিকেট প্রধান সেলিনা আক্তার, চট্রগ্রামে থাকা অপর বোন মনোয়ারা বেগমের পরিচালিত ইয়াবা কারবারি সিন্ডিকেটের সদস্য।তারা ৮ বোন ইয়াবা পাচারের জন্য একেক সময় একেক নাম,ঠিকানা ব্যবহার করে বাসা ভাড়া নিয়ে চট্রগ্রামে বসবাস করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ইয়াবা বাণিজ্য নিয়ন্ত্রণে সম্প্রতি চট্টগ্রামে বাসা ভাড়া নেন আট বোনের ওই সিন্ডিকেট। গেলো কয়েক বছর ধরে নির্বিঘ্নে ইয়াবা ব্যবসা চালিয়ে আসা চক্রটি এবারই প্রথম ধরা পড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।তাদের অপরাপর সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের আশ্রয়দাতা, সুবিধাভোগী,হটাৎ কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়ার পিলে চমকানোর মত অনেক রাঘববোয়ালদের নাম ও অজানা তথ্য বেরিয়ে আসবে বলে সচেতন মহলের দাবী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!