নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৩৫ জন

নাইক্ষ্যংছড়িতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি প্রসক্লাব মিলনায়তনে থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: ফরহাদ আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মাঈনুদ্দীন খালেদ, প্রেসক্লবের আহবায়ক আব্দুল হামিদ দৈনিক যায়যায়দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ইফসান খান ইমন দৈনিক ইনকিলাব,প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম দৈনিক, মানবজমিন,প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু দৈনিক ভোরের পাতা ,সদস্য হাফিজুল ইসলাম দৈনিক’সংবাদ, সদস্য আব্দুর রশিদ, দৈনিক মানবকন্ঠ , সদস্য মো: শাহীন দৈনিক কক্সবাজার ৭১, সদস্য মো: ইউনুছ দৈনিক ইনানী ,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, মাহামুদুল হক বাহাদুর, দৈনিক সংগ্রাম,সদস্য মো: তৈয়ব উল্লাহ দৈনিক পাহাড় কন্ঠ, রফিকুল ইসলাম রিজভী দৈনিক ৭১ কক্সবাজার,প্রমুখ।

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২৩ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেই পাঠক প্রিয়তা অর্জন করেছে যুগান্তর। ২৩ বছরের অগ্রযাত্রায় গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে। যুগান্তরের অগ্রযাত্রা আরও শানিত হোক প্রত্যাশা রেখে তিনি যুগান্তর পত্রিকার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে নাইক্ষ্যংছড়ি থানা মসজিদের ইমাম মৌলানা আবুল বশর মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!