নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২২, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫০ জন

কক্সবাজার মহাসড়কে পিক-আপ ভ্যানের চাপায় ৪ সহোদর নিহত, আহত ৫

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃচট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় উপজেলা বাবার জন্য শ্রাদ্ধ দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় ৪ সহোদর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ২২ইং ) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট সোয়াজানিয়া (হাছিনা পাড়া রাস্তার সামনে) এলাকায় এ ঘটনা ঘটে। চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ১৪ দিন আগে বাবা সরোজ সুশীল মারা যান। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ছিলো তার শ্রাদ্ধ। ধর্মীয় রীতি অনুযায়ী আজ ভোর ৫টার দিকে তার সাত ছেলে ও মেয়ে শ্রাদ্ধকরতে হাসিনা পাড়া রাস্তার মাথায় যান। ওখানে তারা শ্রাদ্ধ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় একটি দ্রুতগামী পিকআপ এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ৪ সহোদর নিহত হন।

নিহতরা হলেন- মালুমঘাট এলাকার সুরেশ চন্দ্র সুশীলের (মৃত) ছেলে ডা.অনুপম সুশীল (৪৬), চম্পক সুশীল (৩০), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫)। আহতরা হলেন- স্বরণ সুশীল (২৮), রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) ও হীরা সুশীল (২৭)।স্বরণ সুশীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বলেন, ভোরে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজা দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হচ্ছিলেন।এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।পুলিশ পিকআপটি জব্দ করেছে। চালককে আটকের চেষ্টা চলছে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, নিহত ৪ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১২

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৩

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৪

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৫

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৬

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৭

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৮

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

২০
error: Content is protected !!