Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রাঙামাটি নানিয়ারচরে  ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : December 4, 2019
Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র স্থানীয় পরিচালক শুভ চাকমা ( গিরি চাকমা) (৪০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের  সশস্ত্র সন্ত্রাসীরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকা সাবেক্ষং ইউনিয়নের এগইল্যাছড়া  এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় রমেশ চাকমা নামের আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলেবলে জানাগেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গিরি চাকমা ও তার সঙ্গী রমেশ চাকমা উভয়েই এগইল্যাছড়া এলাকার একটি ঘরে থাকতেন ওই এলাকায় ইউপিডিএফ এর সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন।

বুধবার সকালে মুখোশপড়া  ৪/৬জনের একটি  অস্ত্রধারী সন্ত্রাসী দল এসে অতর্কিতভাবে  ঘুমন্ত অবস্থায় গিরি ও রমেশের উপর এলোপাথারি গুলি বর্ষণ করলে গিরি চাকমা ঘটনাস্থলেই নিহত হয় এবং রমেশ গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় ।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সকালে আমরা একজন নিহতের হওয়ার খবর শুনেছি, তবে নিহত ব্যাক্তি কোন গ্রুপের জানি না,পুলিশ এবং আইন শৃঙ্খলাবাহিনী লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।