নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২১, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬২২ জন

লামায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শপথ গ্রহণ

Copy Link

ইসমাইলুল করিমঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস/২০২১ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কন্ঠের সাথে তাল মিলিয়ে বান্দরবানের লামায় উপজেলার সর্বস্তরের প্রায় ৮ হাজার মানুষ সমাবেত হয়ে এই শপথ বাক্য পাঠ করেন। লামা উপজেলা প্রশাসনের আয়োজনে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে বিকাল সাড়ে ৪টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুল ইসলাম, লামা পৌর মেয়র মো.জহিরুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী লামা ৭টি ইউপি চেয়ারম্যান মেম্বার সহ ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।

এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস/২০২১ উপলক্ষে লামা উপজেলা প্রশাসন জমকালো আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে সরকারি বেসরকারি সংস্থা, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং একই সাথে ভোর ৬টা ৩৪ মিনিটে উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো প্রত্যুষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টা থেকে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন ইভেন্টে ডিসপ্লে প্রদর্শন করে।

বেলা ১২টায় লামা উপজেলা পরিষদ হলরুমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতাল/ এতিমখানা/ শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থণা, বিকাল ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা (উপজেলা পরিষদ বনাম পৌরসভা একাদশ), বিকাল ৩টায় মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৪টায় প্রায় ৮ হাজার মানুষের উপস্থিতিতে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ, সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, রাত ৭টা ৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

এদিকে বিজয় দিবস উপলক্ষে লামা উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র মিরিঞ্জা পর্যটন কেন্দ্র বিনা টিকিটে দর্শণার্থীদের প্রবেশের সুযোগ করে দেয় লামা উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ৩ পার্বত্য জেলা পরিষদ গুলোকে বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে: সারজিস আলম

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

১০

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১২

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৩

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৪

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৫

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৬

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৭

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৮

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৯

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!