নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২১, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪২০ জন

পেকুয়ায় পুলিশের জালে ৫০ হাজার ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ী

Copy Link

নাজিম উদ্দিনঃ কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারগাড়ি ও দুইটি মোটরসাইকেল জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এবিসি সড়কের নুইন্যা মুইন্যা ব্রীজে চেকপোস্ট বসিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের ৭ আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন চট্টগ্রামের আমিরাদ লোহাগাড়া উপজেলার সুখছড়ি ইউনিয়নের সুন্নিয়া পাড়া এলাকার সোলতান আহমদের ছেলে মো. ওমর ফারুক (২৯), মৃত নবী হোছেনের ছেলে শহিদুল ইসলাম (২৮), আলী আহমদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২৩), আব্দুস ছবুরের ছেলে মো. সজিব (২১), মো. রাজু (২৭)ও মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ নাদেম আলী বলেন,গোপন সংবাদে জানতে পারি কতিপয় মাদক মাদক কারবারি উখিয়ার কোর্ট বাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে প্রাইভেটকার যোগে পেকুয়া হয়ে চট্টগ্রামের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে সদর ইউনিয়নের নুইন্যা মুইন্যা ব্রীজে চেকপোস্ট বসিয়ে তল্লালি চালানো হয়। এসময় তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধারসহ তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত মাদক কারবারিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!