নয়ন মনি তঞ্চঙ্গ্যা, আলীকদম
১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

Copy Link

বান্দরবানের আলীকদমে নিজ এলাকায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ার জেরে চিপ্রা তঞ্চঙ্গ্যা নামের এক প্রতিবেশী মহিলাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ভুক্তভোগীর কান থেকে স্বর্ণের রিং ছিনিয়ে নেওয়ারও চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত বিরুদ্ধে আলীকদম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ১নং আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পাহাড়তুলি (ভারত মোহন পাড়া সংলগ্ন) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারত মোহন পাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে অবৈধ গাঁজা বিক্রি করে আসছে। এলাকার সামাজিক পরিবেশ ও উঠতি বয়সী তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্থানীয় বাসিন্দা চিপ্রা তঞ্চঙ্গ্যা এর তীব্র প্রতিবাদ জানান এবং গাঁজা বিক্রিতে বাধা দেন।

এরই জেরে গত মঙ্গলবার সকালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে চিপ্রা তঞ্চঙ্গ্যার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্ত নন্দী তঞ্চঙ্গ্যা ভুক্তভোগী চিপ্রা তঞ্চঙ্গ্যার ’র কান থেকে জোরপূর্বক ১টি চার আনা ওজনের স্বর্ণের রিং (যার আনুমানিক বাজারমূল্য ৫০,০০০ টাকা) ছিনিয়ে নিয়ে যায়।

উক্ত ঘটনায় আহত চিপ্রা তঞ্চঙ্গ্যার স্বামী সিংডং তঞ্চঙ্গ্যা বাদী হয়ে আলীকদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় নাম থাকা অভিযুক্ত প্রধান ব্যক্তিরা হলেন- ১/ নন্দী তঞ্চঙ্গ্যা (৩০) ২/ সোহেল তঞ্চঙ্গ্যা(৩২) ৩/ গুলই তঞ্চঙ্গ্যা (৩৫) ৪/ শুভারাণী তঞ্চঙ্গ্যা (৩৬) ৫/ ক্যামাছা তঞ্চঙ্গ্যা (২৫) স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য সংক্রান্ত অন্তত চারটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন রক্তাক্ত ও জখম অবস্থায় চিপ্রা তঞ্চঙ্গ্যাকে উদ্ধার করে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মিয়েল চাকমা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এদিকে প্রকাশ্যে মাদক কারবারে বাধা দেওয়ায় স্থানীয় এক নিরীহ পরিবারের ওপর এমন পৈশাচিক হামলার ঘটনায় ভারত মোহন পাড়া ও পাহাড় তুলি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে তালিকাভুক্ত ও চিহ্নিত এই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

১

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

২

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

৩

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

৪

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

৫

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

৬

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

৭

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

৮

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

৯

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

১০

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

১১

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

১৩

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

১৪

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

১৫

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

১৬

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১৮

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১৯

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

২০
error: Content is protected !!