নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

Copy Link

খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ নামের এক সাবেক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে আরামবাগের বায়তুশ শরফ এলাকার ওই স্টোররুমের জানালার ফাঁক দিয়ে রিয়াদকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের একটি প্রতিনিধিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে।

নিহত সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। তিনি সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর সংশ্লিষ্ট সিগারেট কোম্পানির ওই স্টোররুমে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম মোছা. হোসনেয়ারা। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। তার বড় মেয়ের বয়স ৪ বছর এবং ছোট মেয়ের বয়স ২ বছর বলে জানা গেছে। তাঁর বাড়ি জেলা সদরের কলাবাগান এলাকায়। বাবা মনসুর আহমেদ অবসরপ্রাপ্ত এসএসডি কুক।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলু জানান, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

২

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৩

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৪

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৫

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

৭

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

৮

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

৯

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১০

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১১

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৪

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৫

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

১৬

কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

১৭

বান্দরবানে ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

১৮

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

১৯

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

২০
error: Content is protected !!