শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
৭ জুলাই ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১১ জন

রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, দেবতাকুমে ভ্রমণে নিষেধাজ্ঞা

Copy Link

টানা দুই দিনের মাঝারি ও ভারী বৃষ্টিপাতে বান্দরবানেররোয়াংছড়ি উপজেলায় ব্যাপক পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে পাহাড়ের পাদদেশে ও ঢালু অংশে বসবাসকারী কয়েক হাজার পরিবার বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

​উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াংছড়ি সদর, তারাছা, আলেক্ষ্যং এবং নোয়াপতং ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে হাজারো পরিবার বসতি গড়ে তুলেছে। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ায় যেকোনো মুহূর্তে ধসের ঘটনা ঘটতে পারে।উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তারাছা খাল, রগ্রইক্ষ্যং খাল ও নোয়াপতং খালের পানি বিপৎসীমার দিকে ধাবিত হচ্ছে। এতে খালসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার তীব্র শঙ্কা তৈরি হয়েছে।

আর্থিক সীমাবদ্ধতায় ঝুঁকি নিয়েই বসবাস <​স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,মূলত নিম্ন আয়ের কারণে তুলনামূলক কম দামে পাহাড়সংলগ্ন ঢালু জমি কিনে তারা সেখানে বসতি স্থাপন করেছেন। ঝুঁকির বিষয়টি জানা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে অন্য কোথাও গিয়ে থাকার সামর্থ্য তাদের নেই। ফলে প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এই পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করে।

বান্দরবান জেলার মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, “অতিরিক্ত পাহাড় কাটার ফলে পাহাড়ের ওপরের শক্ত মাটির স্তরটি সরে যায় এবং ভেতরের নরম অংশ উন্মুক্ত হয়ে পড়ে। এর ফলে দ্রুত ভূমিক্ষয় হয়ে পাহাড়ে ফাটল ধরে। ভারী বর্ষণ হলে ওই ফাটল দিয়ে পানি প্রবেশ করে পুরো মাটির স্তরকে আলগা করে দেয়, যা পরবর্তীতে পাহাড়ধসের রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা জানিয়েছেন, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক কাজ করছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি বলেন:জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ৪টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পাহাড়ি ছড়া ও খালের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘দেবতাকুম’-সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মৌখিকভাবে সতর্কবার্তা জারি করেছে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Architektonické zázraky historického centra Legiana: Zhodnocení online kasina BetLegiano

১০

Navigating Mostbet Live Casino Oyunları: The Real Dilerlə Advantage

১১

Navigating Mostbet Live Casino Oyunları: The Real Dilerlə Advantage

১২

Chainluck casino login — complete guide

১৩

Jak snadno rezervovat svůj pobyt v Euro Palace

১৪

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৫

Kan banken se? ROFUS og din økonomiske historie forklaret

১৬

Lucky Elf Casino Canada: A Guide to Live Dealer Games

১৭

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৮

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৯

2026-da Mostbet Azərbaycan Müştəri Dəstəyi Üçün Yeni İmkanlar

২০
error: Content is protected !!