নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২২৪ জন

বান্দরবানে চার শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

Copy Link

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ২নং তারাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আট জনের একটি মেডিকেল টিম শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, চশমা ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বলেন, বিনামূল্যে ডাক্তারকে চোখ দেখাতে পেরেছি। চোখ পরীক্ষা করে ওষুধ ছাড়াও ফ্রি চশমাও দিয়েছে। আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হয়েছি এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে। চোখে ছানি পড়া রোগীদেরও সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।

সময় ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং বলেন, আজ আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে দারুণ খুশি হয়েছে। এমন মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজকের কাছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কে এস মং বলেন, একজন মানুষ নিজের চোখ দিয়ে যদি পৃথিবী দেখতে না পারে তাহলে বেঁচে থাকাই মূল্যহীন। তাই চট্টগ্রামের চক্ষু চিকিৎসকরা রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এরকম প্রতিটি রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য ৬০ হাজার টাকা করে বরাদ্দ করেছে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

দিনব্যাপী এই আয়োজনে মোট ৪০০ জন চোখের রোগীকে চিকিৎসা এবং ৯৭ জন চোখের ছানি পড়া রোগী সনাক্ত হয়েছে। ১২ জন চোখের মাংস বৃদ্ধি রোগী সনাক্ত করা হয়। ছানি পড়া রোগীদের আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডা. সৌমেন তালুকদার, ডা. শুভ চক্রবর্তী, ডা. মো. জসিম উদ্দিন, তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা, আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক উছোমং মারমা, সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!