নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৫৭ জন

বান্দরবান গোলাগুলিতে (এমএন লারমা) গ্রুপের ৬ জনকে হত্যার মামলায় আরো ১ জন গ্রেফতার

Copy Link

বান্দরবান জেলা সদরের রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র মুল গ্রুপের আরো এক কর্মীকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি অং প্রু মারমা (৪৫)। তিনি বান্দরবানের কুহালং ইউনিয়নের উজি ভিতর পাড়ার সা অং প্রু মারমার ছেলে। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশান্ত চাকমা নামে আরো একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, গত ৭জুলাই বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০জনের নামে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিিযোগে অং প্রু মারমাকে গ্রেফতার করে।

বান্দরবানের রাজবিলা পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: শফিকুর রহমান বলেন, আমরা অভিযান চালিয়ে ৬ হত্যাকান্ডের ঘটনায় আসামি হিসেবে অং প্রু মারমা নামের একজনকে গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানোর ব্যবস্থা করছি এবং পরর্বতী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৭জুলাই সকাল ৭টায় বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মীকে একসাথে গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩জন আর হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০জনের নামে এবং অজ্ঞাত আরো ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে, যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এই পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১০

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১১

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১২

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৩

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৬

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৭

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৮

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!