নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২২, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২৪০ জন

কক্সবাজারে শিক্ষিকার মৃত্যুতে লামা সহকারী শিক্ষক সমিতির শোক ও নিন্দা

Copy Link

কক্সবাজার শহরের সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতারের মানসিক নির্যাতনে সহকারী শিক্ষকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ ও নিন্দা জানিয়েছেন লামা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।

নিহত সহকারী শিক্ষিকা শাকিলা মনছুর এর মৃত্যুর বিষয়টি সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ করেছেন লামা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম খোকা।

জানা যায়, ঘটনার দিন ২২ আগস্ট (সোমবার) শাকিলা মনছুর সকাল ১০টার দিকে স্কুলে হাজিরা দিয়ে প্রধান শিক্ষক সেলিনা আক্তারের কাছ থেকে ভোটার কার্যক্রমের শেষ দিনের কাজ বুঝিয়ে দিতে বাইরে যাওয়ার অনুমতি চান। সেলিনা তার আবেদন গ্রাহ্য না করে ক্লাস নেওয়ার নির্দেশ দেন। তাঁর কথার প্রেক্ষিতে ভোটার ফরম জমা দেয়ার যৌক্তিকতা তুলে ধরেন শাকিলা।

এমতাবস্থায় প্রধান শিক্ষক শাকিলাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। ঘটনার এক পর্যায়ে শাকিলা এরুপ আচরণ সহ্য করতে না পেরে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির ঘরে বিচার চাইতে যান। সভাপতির ঘরে ঢোকার আগে গেইটে মাটিতে পড়ে যান তিনি। সভাপতির স্ত্রী এসে শাকিলাকে ধরাধরি করে ঘরে নিয়ে সেবা শশ্রুষা দেন।

তখন শাকিলা জানান, প্রধান শিক্ষক তাকে খুব খারাপ ভাবে গালাগাল দিয়েছে, তার সহ্য করতে না পেরে স্কুল থেকে বেরিয়ে এসেছেন তিনি। কথা বলার একপর্যায়ে শাকিলা আবারও জ্ঞান হারান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাকিলার ছোট বোন তানজিলা মনছুর মিলকী সাংবাদিকদের বলেন, ভোটার হালনাগাদ কাজে নিযুক্ত হওয়ার পর স্কুলে পূর্ণ ক্লাস করাতে পারছেনা বলে প্রধান শিক্ষিকা সেলিনা আকতার আমার বোনকে মানসিকভাবে হয়রানি করে আসছিল। প্রধান শিক্ষিকা একই স্কুলের সহকারী শিক্ষকদের সামনে অনেক বার আমার বোন শাকিলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার বোন মানসিক নির্যাতনের শিকার। আমার বোনের উপর অনৈতিক ও অমানবিক আচরন করা হয়েছে।

এ মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (২৩ আগস্ট) সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুর রহমানকে প্রধান করে দুই সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. বেলাল হোছাইন এবং মো. হানিফ মিয়াকে নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, আসলে একজন শিক্ষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু খুবই দুঃখজনক। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমি নিজে ওই কমিটির প্রধান। বুধবার (২৪ আগস্ট) সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা সেলিনা আকতারের বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, তদন্তে প্রমাণিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!