নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৮৫ জন

বান্দরবান অবৈধভাবে বালু উত্তোলনের    অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

Copy Link

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকার সুয়ালক খালে পরিবেশ ধ্বংস করে পার্শবর্তী সাতকানিয়া উপজেলার বাজালিয়ার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর মেম্বার গং এর বিরুদ্ধে  অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

প্রতি বছর শীত মৌসুমে পার্বত্য জেলা বান্দরবানের অভ্যন্তরে ঢুকে  বালু উত্তোলনের  ব্যবসা করে যাচ্ছে এইসিন্ডিকেট,একমাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করলেও কর্তৃপক্ষ কোনো  পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, পার্শবর্তী সাতকানিয়া উপজেলার  ইউপি সদস্য আব্দুস সবুর সিন্ডিকেট পার্বত্য এলাকায় প্রবেশ করে অবৈধ বালুর ব্যবসা, কাঠ পাচার,পাশাপাশি জুয়ার আড্ডাসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে  সরেজমিনে গিয়ে দেখা যায়, সুয়ালক ১নম্বর ওয়ার্ড এর সুলতানপুর বাজারের পাশে সুয়ালক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পার্শবর্তী সাতকানিয়ায় পাচার করছে এই ইউপি এবং বালুর চরের মালিকানা দাবীদার স্থানীয় মো. জাহাঙ্গির, বাজালিয় ইউনিয়নের বড়দোয়ারার মো. হাফেজ ও সোলতান পুরের রবিউল হোসেন নামে চক্রটি।

স্থানীয় মো.জসিম  অভিযোগ করে বলেন, সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউপি সদস্য হলেও সে পার্বত্য জেলায় প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে বালু উত্তোলন করছে।

এই বালু উত্তোলন অব্যাহত থাকলে কেরানীহাট-বান্দরবান সড়কের সেনাবাহিনীর নবনির্মিত দুই লাইনের সেতুটি ভবিষ্যতে ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাজালিয়ার ইউপি সদস্য আব্দুস সবুর মুঠোফোনে বলেন, আমরা অবৈধভাবে বালু তুলছি না, প্রশাসনের সবাইকে ম্যানেজ করে বালু উত্তোলন করছি।এলাকাটি ওই পাড়ে বান্দরবান হলেও এপাড়ে আমাদের সাতকানিয়া।

২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদ-নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক-মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু ‘সাথী’র, ঘরে বসেই মিলবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ডেলিভারি সেবা

সরকার ৩ পার্বত্য জেলা পরিষদ গুলোকে বিএনপি পরিষদ বানিয়ে রেখেছে: সারজিস আলম

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

১০

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

১১

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১২

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১৩

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১৪

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৫

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৬

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৭

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৮

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৯

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

২০
error: Content is protected !!