নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১৬ জন

পাকিস্তানে ২০১২ সালে গার্মেন্টস ট্র্যাজেডিতে ২ জনের মৃত্যুদণ্ড, খালাস নেতারা

Copy Link

পাকিস্তানের ইতিহাসে ভয়াবহতম শিল্প ট্র্যাজেডি বলা হয় ২০১২ সালে বলদিয়া শহরের গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডকে। ওই ঘটনায় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল ২৬০ জনেরও বেশি শ্রমিকের।
টানা আট বছর বিচারপ্রক্রিয়া শেষে গার্মেন্টেসের সেই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত সহিংসতা বলে ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দোষী দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন করাচির সন্ত্রাসবিরোধী একটি আদালত।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের তথ্যমতে, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর আগুন লেগেছিল আলি এন্টারপ্রাইজ গার্মেন্টস ফ্যাক্টরির একটি বহুতল ভবনে। এসময় অন্তত ২৬৪ জন অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। এদের মধ্যে ১৭ জনের দেহ এত বেশি পুড়ে গিয়েছিল যে তাদের আর শনাক্ত করাই সম্ভব হয়নি।

ফ্যাক্টরি মালিক ২৫ কোটি রুপি ‘প্রোটেকশন মানি’ না দেয়ায় এমকিউএমের করাচি তানজিমি কমিটির তৎকালীন প্রধান হাম্মাদ সিদ্দিকীর নির্দেশে অভিযুক্তরা বহুতল ভবনটিতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছিল।

বর্বরোচিত এ ঘটনার স্বঘোষিত অপরাধী হাম্মাদ এবং ব্যবসায়ী আলি হাসান কাদরি বিদেশে পালিয়ে রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার জুবাইর ওরফে চার্য এবং রেহমান ওরফে ভোলাকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। অগ্নিসংযোগে সহযোগিতার অভিযোগে সাজা দেয়া হয়েছে চার দারোয়ানকেও।

তবে আসামিদের মধ্যে প্রভাবশালী রউফ সিদ্দিকী, ইকবাল আদিল খানুম এবং আব্দুল সাত্তার খানকে বেকসুর খালাস দেয়া হয়েছে। শুরু থেকেই অবশ্য এসব ব্যক্তি নিজেদের নির্দোষ দাবি করছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!