নিজস্ব প্রতিবেদক
২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

বটবৃক্ষের ছায়ায় প্রজন্মের মেলবন্ধন : বান্দরবানে ব্যতিক্রমধর্মী আয়োজন

Copy Link

প্রাইম তঞ্চঙ্গ্যাঃ শনিবার (২ মে) বান্দরবানের সদর উপজেলায় ডুলুঝিড়ি পাড়ায় অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী আয়োজন—“বটবৃক্ষের গল্প”, যেখানে প্রজন্মের মেলবন্ধনের মাধ্যমে লিঙ্গভিত্তিক সমতা, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ঐতিহ্যগত জ্ঞানের সংলাপকে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক নুক্রাচিং মার্মা , Green milieu সকল কর্মী, বান্দরবানের আদিবাসী সকল ছাত্র সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি বান্দরবান ৪ নং ওয়ার্ডের মেম্বার অজিত তঞ্চঙ্গ্যা ও উপস্থিত ছিলেন তঞ্চঙ্গ্যা উবাগীত শিল্পী লবক তঞ্চঙ্গ্যা । অনুষ্ঠানে সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও উইমেন অফ দ্যা ওয়ার্ল্ড বাংলাদেশ।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বটবৃক্ষকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন জ্ঞানচর্চার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। আয়োজকরা জানান, আদিকাল থেকেই বটবৃক্ষ শুধু একটি ছায়াদানকারী গাছ নয়, বরং এটি ছিল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের কৌতূহলের সমন্বয়ে একসময় বটতলা হয়ে উঠেছিল শিক্ষার এক প্রাণবন্ত ক্ষেত্র।

তবে আধুনিকতার প্রভাবে এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেন বক্তারা। তারা বলেন , বর্তমান প্রজন্ম ক্রমেই শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই বাস্তবতায় “বটবৃক্ষের গল্প” উদ্যোগটি নেওয়া হয়েছে, যার লক্ষ্য পুরনো ঐতিহ্য ও জ্ঞানচর্চাকে নতুন করে জাগিয়ে তোলা।

অনুষ্ঠানে জ্ঞানচর্চার পুনর্জাগরণ, আন্তঃপ্রজন্মগত সংযোগ এবং সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে একটি শক্তিশালী ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক : নুক্রাচিং মার্মা জানান, এই উদ্যোগ কেবল জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সমাজকে আরও সুসংহত ও শক্তিশালী করে তুলবে। বটবৃক্ষের শীতল ছায়ায় দাঁড়িয়ে ঐতিহ্যের শিকড়ে ফিরে যাওয়ার মধ্য দিয়েই একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে গ্রীন মিলিউ যুব অর্গানাইজেশন। আয়োজকরা আশা প্রকাশ করেন , এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে পরিচালিত হবে এবং তরুণ প্রজন্মকে তাদের সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলবে।

অনুষ্ঠানের একটি বার্তায় বলা হয় , “পবিত্র বৃক্ষের নিচে প্রতিটি কণ্ঠ খুঁজে পায় তার শিকড়, আর প্রতিটি স্বপ্ন খুঁজে পায় তার ডালপালা”—যা পুরো আয়োজনের মূল চেতনাকে সুন্দরভাবে তুলে ধরে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে রাবার শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!