নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা, আড়াই বছর ধরে জরাজীর্ণ কক্ষে পাঠদান

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার নারিকেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কষ্টের মধ্যেই পাঠগ্রহণ করছে। বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা অস্থায়ী জায়গায় পাঠদান চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পুরনো স্কুল ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় প্রায় আড়াই বছর আগে। ২২-২৩ অর্থ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২৩-২৪ অর্থ সালে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ২৫-২৬ অর্থ সালেও স্কুল ভবন নির্মাণ কাজ শেষ হয়নি। কিন্তু নির্মাণকাজের ধীরগতির কারণে এখনো তা সম্পন্ন হয়নি। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ও দুষিত পরিবেশে ক্লাস করছে। রোদ-বৃষ্টি কিংবা শীত—সব ঋতুতেই শিশুদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উসাইশুয়ে মারমা জানান, দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে হয়, রোদে শিশুরা কষ্ট পায়। পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে অনেক শিক্ষার্থীর।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। দ্রুত ভবন নির্মাণ সম্পন্ন করে বিদ্যালয়টি চালু করার দাবি জানিয়েছেন তারা।

নির্মাণাধীন বিদ্যালয় ভবন

এই নিয়ে উপজেলা শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা জানান, নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই শিক্ষার্থীরা নতুন ভবনে পাঠগ্রহণ করতে পারবে।

দ্রুত পদক্ষেপ না নিলে থানচির নারিকেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান ও উপস্থিতি আরও হ্রাস পাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসীর।

আরো পড়ুন→থানচিতে বিএনকেএস’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!