নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

বান্দরবান ৩০০ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী রিপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০নং আসনে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে দলীয় মনোনয়নপত্র প্রদান করা হয়েছে প্রভাষক রিপন চক্রবর্তীকে। তিনি বর্তমানে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (০৫ নভেম্বর) গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রিপন চক্রবর্তীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

মনোনয়নপত্র গ্রহণের পর রিপন চক্রবর্তীর বলেন, বান্দরবানের পাহাড়ি ও বাঙালি সাধারণ মানুষের অধিকার আদায়, ভূমি সমস্যা সমাধান এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য আমি কাজ করতে চাই। জনগণের সমর্থন নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য।

এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, রিপন চক্রবর্তীর দীর্ঘদিন ধরে সংগঠনের হয়ে কাজ করছেন এবং তিনি তরুণ সমাজের একটি গ্রহণযোগ্য মুখ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণসংহতি আন্দোলনের এই প্রার্থী মনোনয়নের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।

আরো পড়ুন→রুমায় একজন শিক্ষক চালাচ্ছেন পুরো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!