নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৪৩ জন

বান্দরবানে জলবায়ু সংলাপ, উঠে এলো পাহাড়ের দাবি

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ আসন্ন COP30 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংলাপ। স্থানীয় জনগণের অভিজ্ঞতা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করতেই এ আয়োজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার কনফারেন্স হলে COP 30 Road to Belem: Climate Action এ জনগণের কণ্ঠস্বর কপ৩০ সম্মেলনের পূর্বে আঞ্চলিক সংলাপ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বান্দরবান জেলা শাখা। গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড (GGF)-এর আর্থিক সহায়তায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক এই সংলাপে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশ ও বন সংরক্ষণকর্মী, কৃষি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বান্দরবানের সাতটি আদিবাসী ছাত্র সংগঠনের তরুণ নেতারা অংশগ্রহণ করেন।

ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় COP30 সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সংলাপে পাহাড়ি অঞ্চলে পানির সংকট, জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় হুমকি, টেকসই কৃষি, বন সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল জনগোষ্ঠীর বাস্তবতা, চাহিদা ও প্রস্তাব আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারনে গুরুত্ব পাবে এটাই আমাদের লক্ষ্য।

অংশগ্রহণকারীরা আশা করেন, এ ধরনের আঞ্চলিক সংলাপ ভবিষ্যতে আরও ঘন ঘন আয়োজন করা হলে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ইস্যুতে তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

আরো পড়ুন→বান্দরবানে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন, অভিযুক্তদের দাবি আওয়ামী ষড়যন্ত্র

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!