নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯০ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ধাওয়া খেয়ে ২০ হাজার ইয়াবা ফেলে পালালো মাদক কারবারি

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্তে মায়ানমার থেকে আসা মাদকের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকার ‘লেবুবাগান খালের পাড়’ নামক স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

৩৪ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। সে অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে বিজিবির একটি বিশেষ অভিযান দল ওই এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি কালো কাপড়ের ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। কিন্তু উপস্থিতি টের পেয়ে সে ব্যাগ ফেলে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে মাদক বহনকারীকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনগণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান নিয়মিত চলবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

উল্লেখ্য, এ বছরের শুরু থেকে কক্সবাজার সীমান্ত দিয়ে মায়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী এলাকা বিশেষ নজরদারির আওতায় রয়েছে।

আরো পড়ুন→থানচিতে স্বাস্থ্য-ব্যবস্থার সংকট নিরসনে জেলা পরিষদের নিকট গণসংহতি আন্দোলনের আবেদন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!