নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৫ জন

ত্রিপুরা কারবারি এসোসিয়েশন কমিটিতে সভাপতি অনবাহাদুর ত্রিপুরা সাধারণ সম্পাদক বানার্ড ত্রিপুরা

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবান জেলা থানচি উপজেলায় বসবাসরত ত্রিপুরা পাড়া কারবারিদের নিয়ে ত্রিপুরা কারবারি এসোসিয়েশন গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী সভা কক্ষে, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ উপজেলা শাখার আয়োজনে, শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী সহযোগিতায় উপজেলায় বসবাসরত ত্রিপুরা পাড়া কারবারিদের নিয়ে দু’দিন ব্যাপী মতবিনিময় সভার শেষে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এসময় ৩৭০নং মধু মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিরাজ ক্যাথলিক ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার নিকোলাস নক্রেক সিএসসি, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল রোজারিও সিএসসি, সাবেক রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ডেভিড ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার পিতরাং ত্রিপুরা প্রমুখ। এছাড়া অন্যান্য ত্রিপুরা পাড়া কারবারি ও ত্রিপুরা সমাজের সচেতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় যোসেফ পাড়া কারবারি অনবাহাদুর ত্রিপুরাকে সভাপতি, বাসিল মরো পাড়া কারবারি বানার্ড ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও হালিরাং পাড়া কারবারি পিতরাং ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট থানচি উপজেলা ত্রিপুরা কারবারি এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

একই সাথে ৩৭০নং মধু মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা ও ৩৮৫নং ক্রাইক্ষ্যং মৌজার হেডম্যান ভাগ‌্যচন্দ্র ত্রিপুরাকে নিয়ে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টার কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

আরো পড়ুন→রুমায় ঈদ উপলক্ষে সেনাবাহিনীর উপহার বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!