নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৪ জন

প্রথম দফায় রুমায় চক্ষু অপারেশনের জন্য বাছাইকৃত ৫৯ রোগীকে নেয়া হয়েছে চট্টগ্রামে।

Copy Link

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর উদ্যোগে বান্দরবানের প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় গত ২০ অক্টোবর দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

তারই ধারাবাহিকতায় আজ ১৭ নভেম্বর (সোমবার) রুমাতে বাছাইকৃত রোগীদের চক্ষু অপারেশনের জন্য প্রথম দফায় ৫৯ জন রোগীকে লাইন্স চক্ষু হাসপাতাল ও শেভরন হাসপাতালে নেওয়া হচ্ছে। এসময় রোগিদের সার্বিক দেখাশুনার জন্য ১ নং পাইন্দু ইউনিয়ন চেয়ারম্যান উহ্লামং মারমা ও রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান অংসিংনু মারমা রোগীদের সাথে চট্টগ্রামে গিয়েছেন।

এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, একজন মানুষ নিজের চোখ দিয়ে যদি পৃথিবী দেখতে না পারে তাহলে বেঁচে থাকাই মূল্যহীন। তাই চট্টগ্রামের চক্ষু চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এরকম প্রতি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

তিনি আরও বলেন, রুমায় মোট ৬৪৮ জন চোখের রোগীকে চিকিৎসা ফ্রি ড্রপ ও ওষুধ বিতরণ এবং ২৬২ জন চোখের ছানী পড়া রোগী সনাক্ত হয়েছে। ২৮০ জনকে চশমা দেয়া হয়। ছানী পড়া রোগীদের মধ্যে প্রথম দফায় ৫৯ জনকে আগামীকাল ১৮ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা প্রধানকারি প্রতিষ্ঠান চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত: পাহাড়ের দুর্গম এলাকায় মানসম্পন্ন চক্ষু চিকিৎসার অভাবে অনেকে চোখের সমস্যায় ভুগছেন। এই সকল রোগীদের বিনামূল্যে সেবা পৌঁছে দিচ্ছেন।তাদের লক্ষ্য—ধাপে ধাপে প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন । রুমা উপজেলার পর থানচি উপজেলাতেও অনুরূপ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দুর্গম এলাকায় এমন ক্যাম্প আয়োজনের ফলে স্থানীয়রা মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১০

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

১১

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১২

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১৩

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১৪

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

১৫

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

১৬

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

১৭

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১৮

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১৯

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

২০
error: Content is protected !!