নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২০, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭৯ জন

হারিকেনের ইতি কথা

Copy Link

বিজ্ঞানের অগ্রযাত্রা আর নিত্য নতুন আবিষ্কারের ফলে মানুষের জীবনের সাথে যেমন অতি-গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত হয়েছে তেমনি হারিয়েছে অনেক ঐতিহ্য। অল্প কিছুদিন আগেই গ্রাম বাংলার ঐতিহ্য থেকে বিদায় নিয়েছে ঢেঁকি, পালকি, ঘোড়া গাড়ী । ধীরে ধীরে নীরবে-নিঃশব্দে বিদায় নেওয়ার পথে লাঙ্গল, জোয়াল, মই গরুর গাড়িসহ পায়ে চাপা পানির কল। সে গুলোর স্থানে দুর্দান্ত দাপটের সাথে রাজত্ব করছে আজকের আধুনিক বিজ্ঞানের আবিষ্কার।

আগামী প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য নিছক কিচ্ছা-কাহিনী মতো শুনতে হবে। অথবা বার্ষিক ক্যালেন্ডারের ছবিতে সেই হারানো গৌরবময় ইতিহাস জাতির কাছে তুলে ধরার চেষ্টা করবে।

আমার দেখা, আমাদের অস্তিত্ব ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা চিরচেনা এ গুরুত্বপূর্ণ সামগ্রীর মধ্যে অন্যতম হলো হারিকেন,কুপিবাতি। যা আজ হারানোর পথে। দেশের বিভিন্ন অঞ্চালে এর ভিন্ন নাম আছে। আমাদের এলাকায় কুপিবাতিকে ‘ল্যাম্প’ বলা হতো।

প্রথমে কুপিবাতি বা ‘ল্যাম্প’ কথা বলি,‘ল্যাম্প’ হলো একটা টিনের কৌটা। আকার অনেকটা গোলাকার ছোট ও চ্যাপ্টা। পিতল ও সিলভারের তৈরি কুপিবাতি দেখতে ছিলো খুবই সুন্দর ও শৈল্পিক। পিতল ও সিলভারের তৈরি ভিন্ন ডিজাইনের এসব কুপিবাতি হাটবাজারে পাওয়া যেত অহরহ।

এবার আসি হারিকেনের কাছে। হারিকেন কবে থেকে প্রচলন হয়েছিল তা সঠিক বলা যায় না । মোগল শাসনের বহু আগে থেকে এর প্রচলন শুরু হয়। তবে ডাক বিভাগের মনোগ্রামে রানার হাতে হারিকেন দেখে সহজে অনুমান করা যায় প্রাচীন কাল থেকেই এর ব্যবহার শুরু।

আধুনিক বৈদ্যুতিক বাতির যুগে হারিকেন নিজেকে বড় বেমানান মনে করে। এখন থেকে মাত্র ১০-১৫ বছর আগে গ্রাম বাংলার প্রায় ঘরে জ্বলতো হারিকেনের আলো। সন্ধ্যা আসার আগেই সবাই ব্যস্ত হয়ে পড়তো আলো জ্বালানোর জন্য। ছোট বেলায় পড়ার জন্য হারিকেনই ছিলো একমাত্র আলোর উৎস। অ, আ, ক, খ বণর্মালার সুর ছন্দে আলো আঁধারির এক মজার দৃশ্য ফুটে উঠতো আমাদের উঠানে।

রাতের বেলা এ বাড়ি ও বাড়ি কোথাও বেড়াতে গেলে তাদের আলোয় পথ দেখাতো হারিকেন। এ ছাড়াও গ্রামের প্রতিটি দোকানে সন্ধ্যা-রাতের প্রদীপ হিসেবে হারিকেনের কদর ছিলো অনন্য। এক কথায় হারিকেন আর কুপিবাতি-ই ছিলো আমাদের আঁধার রাতের সঙ্গী।

হারিকেনের একচেটিয়া দাপট আজ আর নেই তবুও আজো নৌকা কিংবা জাহাজে হারিকেনের ব্যবহার উল্লেখ করার মতো। উত্তাল সাগর কিংবা নদীতে মিটিমিটি আলোর ঝলকানি চোখে পড়ার মতো। ডিঙির খুঁটির আগায় কিংবা ঘোমটি নায়ের ভেতর হারিকেনের সমাদর এতটুকুও কমেনি। এখনো রাতের বেলা নদীর দিকে তাকালে দেখা যায় হারিকেনের মিটিমিটি আলো জ্বলছে। তা ছাড়া রিকশার পেছনে আজও হারিকেনের ব্যবহার সবার দৃষ্টি কাড়ে।

আজ গোটা বিশ্ব মানুষ তার হাতের মুঠোয় নিয়েছে। হাজার মাইল পথ তারা এখন সেকেন্ডেই পাড়ি দিতে শিখেছে। বিজ্ঞানের এ যুগে বাংলার ঐতিহ্য হারিকেন আর কুপিবাতি যে হারিয়ে যাবে এটাই যৌক্তিক বাস্তবতা। তারপরও আমাদের ঐতিহ্য হেলায় ফেলে দেবো না, যত্ন সহকারে লালন করবো। সংরক্ষণ করবো। যাতে করে নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য জানবে, শুনবে এবং দেখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!