নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট ২০১৮, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৮০ জন

শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন: দীপিকা-রণবীর

Copy Link

গুঞ্জন রয়েছে, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। এ বছরের শেষের দিকে এই জুটির বিয়ের পিঁড়িতে বসবার কথা। সেই হিসেবে বিয়ের এখনও বেশ কিছুদিন বাকি। এই ফাঁকে দু’জন চুটিয়ে প্রেম করে নিচ্ছেন। সম্প্রতি এই জুটিকে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে ফ্লোরিডার অরল্যান্ডের রাস্তায়। এরই মধ্যে তাদের সেই হাতে হাত রেখে ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হয়ে ঘুরছে নেট দুনিয়ায়।

কিছু দিন হলো সারা আলী খানের সঙ্গে ‘সিম্বা’ ছবির শুটিং শুরু করেছেন রণবীর সিং। অন্যদিকে কাঁধের ব্যথার কারণে আপাতত সব কাজ বাদ করে পরিবারের সঙ্গে বিশ্রাম নিয়েই সময় কাটাচ্ছিলেন দীপিকা। কিছুটা বোরও হচ্ছিলেন বোধহয়। এ কারণে দীপিকার মন ভালো করতে শুটিংয়ের ফাঁকে কিছুটা বিরতি নিয়ে প্রেমিকাকে সঙ্গে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরল্যান্ডতে পাড়ি দেন রণবীর সিং, দুজনে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য।

ফ্লোরিডায় হাতে হাত রেখে রণবীর-দীপিকা যখন মনের আনন্দে ঘুরছিলেন তখন তাদের সেই আনন্দময় মুহূর্ত ক্যামেরাবন্দি করেন এই জুটির এক ভক্ত। সেটা দীপিকার ফ্যানপেজেও শেয়ার করেন। মুহূর্তেই ভাইরাল হয় তাদের সেই ছবি।

শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ইতালির লেক কোমোতেই বসবে ‘দিপবীরের’ বিয়ের আসর। যদিও এ ব্যাপারে এই জুটি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেননি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

২

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

৪

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

৫

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৬

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৭

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

৮

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৯

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১০

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১১

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১২

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৩

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১৪

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১৫

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৬

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৭

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১৮

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

২০
error: Content is protected !!