নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৪৯ জন

নতুন বছরে নতুন করে দেশ জুড়ে ফিরে আসুক শান্তি 

Copy Link

হিমযুগে আমরা নতুন আরেকটি বছরে পদার্পণ করতে যাচ্ছি। পুরাতন কে পিছনে ফেলে আলো-আঁধারির ছায়া তলে নতুনত্ব খুঁজবো!

প্রতি বছর ৩১ ডিসেম্বরের রাত-১২ টায় ঘড়ির কাঁটায়  ঘণ্টা মনে করিয়ে দেয়,আমরা নতুন আরেকটি বছরে  পদার্পণ করেছি। জীবন থেকে একটি বছর হারিয়ে গেলো। তাই বিদায় জানাতে হয় ২০২৪ খ্রিস্টাব্দকে। হারিয়ে গেছে আমাদের জীবনের আরও একটি অধ্যায়। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে একটি নতুন বছরের আগমনে যেমন আনন্দ ও উদ্দীপনার জোয়ার বয়ে যায়, তেমনি বিদায়ী বছরের স্মৃতি আমাদের মনে এক ধরনের শূন্যতার অনুভূতি জাগায়।

অসংখ্য ঘটনা ও মুহূর্ত নিয়ে আমরা বিগত ২০২৪ সাল শেষ করেছি। বহমান নদীর মতো বলুন আর ঘড়ির কাঁটার ন্যায়, বছরটি তার আপন গতিতে শেষ হয়েছে। শেষ প্রান্তে এসে নিয়মমাফিক আমাদের আত্ম-জিজ্ঞাসায় নিমগ্ন হওয়ার সময়। সারা বছর আমরা যেসব অর্জন করেছি সেগুলো স্মরণ করা, ভুল ও বিভ্রান্তিগুলো থেকে শিক্ষা নেওয়া ইত্যাদি। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার পরিবর্তন নয়, ব্যক্তিগত পুনর্মূল্যায়ন করার সময়। কোথায় ছিলাম এবং আমরা কোথায় যেতে চাই তা পুনরায় ভাবনার কেন্দ্রে নিয়ে আসার সময়।২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। বছরটি শুরু হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচন দিয়ে আর শেষে হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। পুরো বছরজুড়ে ছিল নির্বাচন,কোটা আন্দোলন,এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (প্রধানমন্ত্রীর পদত্যাগ),সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ,নোবেলজয়ী)ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ এবং দেশ সংস্কারের কার্যক্রম।এমন ঘটনাবহুল বছরের কালেভদ্রে দেখা মেলে।

আমাদের জীবনে অন্য বছরের ন্যায় বিদায়ী বছরেও অনেক আনন্দ, চ্যালেঞ্জ ও সমৃদ্ধি ছিল। অনেকের জন্য বছরটিতে ঘটেছিল অপ্রত্যাশিত কিছু ঘটনা কিংবা কারও কারও জীবনে ছিল ব্যক্তিগত মাইলফলক। তাই আসুন সমাজ ও রাষ্ট্রের ভাবনার বাইরে থেকে একটু নিজের মধ্যে নিমগ্ন হই। নিজেকে সময় দেই। রাজনৈতিক, আন্তর্জাতিক ও অন্য বিষয় থেকে সরে এসে নিজেকে কিছু প্রশ্ন করি, গত বছরের ব্যক্তিজীবনে সবচেয়ে বড় অর্জন কি ছিল! একক কিংবা কারও সঙ্গে মানবকল্যাণে কিছু করেছি কি না! এমনো হতে পারে বিগত বছরে আমরা অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।

সেখান থেকে যে শিক্ষা নিয়েছি তা কীভাবে অন্য কাজে প্রয়োগ করতে পারি সেটা চিন্তা করার সময় এসেছে। ছোট কিংবা বড় ব্যক্তিগত অর্জনগুলোর জন্য মূল্যায়ন করে।  আর ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার প্রকৃত সময় এটি। এজন্য আমাদের উচিত নতুন বছরের জন্য কিছু পদক্ষেপ নেওয়া,যা আত্মগঠনে সহায়তা করবে। ব্যক্তি পর্যায়ে এই চর্চা অব্যাহত রাখলে সবাই মিলে সুন্দর একটি পৃথিবী গড়তে পারব। প্রতিটি নতুন বছর নতুন একটি সুযোগ হিসেবে নেওয়া উচিত।নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুস্থতায়। নতুন উদ্দীপনা দিয়ে শুরু হোক বছরের প্রথম দিন। পেশাদার দক্ষতার পাশাপাশি সৃজনশীল কিংবা শখের কোনো কিছুর ওপর গভীরভাবে আত্মমগ্ন হয়ে নতুন কিছু করার প্রচেষ্টা অব্যাহত রাখা।

সব কিছুর পরও  আমরা যত বেশি নতুন কিছু শিখব,তত বেশি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। এছাড়াও সম্পর্ক মজবুতকরণে চেষ্টা করতে পারেন নতুন বছরে। পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর মধ্য দিয়ে অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারি। অন্যের কথা শোনা ও অগ্রাধিকার দেওয়ার মধ্য দিয়ে শুরু করা যেতে পারে নতুন বছর। সেইসঙ্গে নিজের কিছু ভালো অভ্যাস তৈরির ক্ষেত্রেও মনোনিবেশ করা যেতে পারে ব্যক্তিত্ব গড়ের তোলার জন্য।

ছোট কোনো কিছু দিয়ে শুরু করা যেতে পারে। ধীরে ধীরে চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হবে। আর এর জন্য নিজের মধ্যে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস সঞ্চয় করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা করার আরেকটি উত্তম পন্থা হলো আপনি অতীতের বাধা কিংবা ভুলগুলো থেকে যা শিখেছেন তা প্রয়োগ করা।এবারের নতুন বছরের যাত্রা যেন ব্যক্তিগত বিকাশের একটি যাত্রা হয়, গন্তব্য নয়। এই যাত্রায় অনেক বাধা-বিপত্তি আসবে। সেক্ষেত্রে থেমে গেলে হবে না। নিজের মধ্যকার শক্তিগুলোকে জাগ্রত করা ও অনুভব করতে নিজেকে সময় দিন। এতে করে অনেক সমস্যার সমাধান নিজের ভেতর থেকেই বের হয়ে আসবে।

২০২৫ সাল আমাদের সবার জন্য সম্ভাবনাপূর্ণ হয়ে উঠুক। সকলের জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, শান্তি ও আনন্দ। সামনের দিনগুলোতে প্রত্যেককে সেরা সংস্করণ হয়ে উঠতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধিশালী ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক। দেশের রাজনৈতিক-অর্থনৈতিক সংকট দূর হোক, সারা বিশ্বে শান্তি প্রবহমান হোক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Sensible Medical insurance Preparations

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

Echtgeld casino apk — vollständiger Leitfaden

Kun agüero — complete guide

Top 5 Wettanbieter ohne Lugas für Live-Wetten

Zdetonuj swoje wygrane w Kasyno Mostbet dzięki unikalnym ofertom

Exploring Game Mechanics at WinHero Casino Nederland

Exploring Game Mechanics at WinHero Casino Nederland

Понимание верификации в Mostbet KZ: Регистрация профиля

Plinko Casinos 2026: Perish Besten Anbieter Im Or Her Test

১০

İnternetdəki Bahisləri Müqayisə Edərək: Bugün Niyə Mostbet Oynamalısınız?

১১

Exkluzivní VIP program: Výhody v BetAlice Casino CZ

১২

Top 5 Wettanbieter ohne Lugas für Live-Wetten

১৩

Casino Uden Rufus: Innovative Bonusstrukturer

১৪

Casino Uden Rufus: Innovative Bonusstrukturer

১৫

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৬

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৭

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

Понимание верификации в Mostbet KZ: Регистрация профиля

১৯

Spinanga v historických kulturách: Historický pohled na online kasino Spinango

২০
error: Content is protected !!