চারপাশে আজ কৃত্রিম আলোর জয়গান,
প্রচারের ভিড়ে হারিয়ে যায় সত্যের সম্মান।
কথার ফুলঝুরিতে মুখরিত চারপাশ, অথচ নীরব মানুষগুলোই গড়ে আগামীর ইতিহাস।
এই কৃত্রিমতার ভিড়ে তুমি এক ব্যতিক্রম,
তোমার পরিচয় প্রচারে নয়,কর্মে অনন্য।
তোমার নিরলস সাধনা, কর্মময় পথচলা,
নীরবে গড়ে তোলে স্বপ্নের নতুন ঠিকানা।
হয়তো তোমার সময় নেই নিজেকে প্রকাশ করার,
নেই বাহবা কুড়িয়ে নিজের গুণ প্রচার করার।
তুমি জানো, কথার চেয়ে কাজ বড়, প্রশংসার চেয়ে মানুষের কল্যাণ অনেক মূল্যবান।
তবু প্রশ্ন জাগে, পৃথিবী কি এতটাই অন্ধ?
যে অকৃত্রিম আলোকে চিনতে হয় এত দ্বিধাগ্রস্ত!
সব আলো চোখ ধাঁধায় না, কিছু আলো পথ দেখায়,
সব মানুষ শব্দ করে না, কেউ নীরবেই ইতিহাস গড়ায়।
তাই তুমি তোমার মতোই থেকো নির্মল,নির্ভীক,কর্মময়।
কৃত্রিম আলোর চাকচিক্য একদিন ম্লান হবে, কিন্তু তোমার কর্মের আলো মানুষের হৃদয়ে রয়ে যাবে।
পৃথিবী কৃত্রিম আলোর চাকচিক্যে মুগ্ধ হতে পারে, কিন্তু আমার শ্রদ্ধা সেই অকৃত্রিম আলোর প্রতি
যে আলো প্রচার চায় না,অথচ নীরবে পৃথিবীকে আলোকিত করে।
No tags found for this post.
মন্তব্য করুন