নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

পাড়াবাসীর আমন্ত্রণে রোয়াংছড়ির চিংঞামুখ সফর করলেন কে এস মং

Copy Link

বান্দরবান রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়ন ও তারাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সফর করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, কে এস মং।

সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিংঞামুখ পাড়াবাসীর আমন্ত্রণে ছুটে যান তিনি। এসময় সফরের অংশ হিসেবে তারছা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের খোঁজ খবর নেন তিনি।

১৭ জানুয়ারী (শনিবার) সকালে তিনি বান্দরবান সদরের বাসভবন থেকে স্থলপথে উপজেলার বেতছড়া ইউনিয়নে পৌঁছান এবং বিভিন্ন এলাকার মানুষের সথে কুশল বিনিময় করেন শেষে নদী পথে চিংঞামুখ পাড়ায় যান। সেখানে পাড়াবাসী নদীর ঘাট থেকে অতিথিদের স্বাগত জানান।

পরে স্থানীয় বিহারে গত ২০২৪ সালের মার্চ মাসে পরলোকগমন করা প্রয়াত ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের বিষয়ে পাড়াবাসীর সাথে মতবিনিময় সভা করেন৷

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আপনাদের আমন্ত্রণে ছুটে এসেছি। আপনাদের জন্য নিরলসভাবে কাজ করায় আমার লক্ষ্য। আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। তিনি প্রয়াত ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সফরে তার সফরসঙ্গী হয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উচছ মং মারমা, সাংগঠনিক সম্পাদক ক্যসামং মারম। জনসংহতি সমিতি বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উবাচিং মারমা। পাহাড় কন্ঠ ডটকমের প্রকাশক সাংবাদিক বাবুল খাঁন। মং থুইপ্রু, প্রকৃতি বড়ুয়া, অজয় বড়ুয়া, মান্নান প্রমূখ।

ফেরার পথে তিনি বেতছড়া স্কুল এন্ড কলেজের আবাসিক ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভা করেন। উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখায় মনযোগ হয়ে সুশিক্ষিত হওয়ার পরামর্শ দেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেতছড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হ্লাথোয়াইহ্রী মারমা,তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উনু মং,উমংসিং প্রমুখ।

আরো পড়ুন→বান্দরবানে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!