নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮০ জন

বান্দরবানে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসাবে পরিচিতি নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোনাইছড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ সময় তার সহযোগী আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। আটক থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,“দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা ইয়াবা পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছিল মাদককারবারীরা। নাইক্ষ্যংছড়ি থানার বর্তমান ওসি যোগদানের পর সোনাইছড়ি এলাকায় এই দুঃসাহসিক অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক এবং মামলা করা হয়।

এই ধরনের মাদক বিরোধী অভিযান নাইক্ষ্যংছড়ি সদর আশারতলী, চাকঢালা, জামছড়ি, ফুলতলী এলাকায়ও চালানোর দাবি জানিয়েছেন।”

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!