নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

পাহাড়ের নেতৃত্বে চলছে সংকটময় সময়: আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Copy Link

পাহাড়ের অধিবাসীদের অধিকার আদায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা শুনতে বান্দরবানের দুর্গম এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের মনজয় পাড়ায় কারবারি (গ্রামপ্রধান) ক্য শৈ অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছোমং মারমা, জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক উবাসিং মারমা, সাবেক চেয়ারম্যান ক্য সা প্রু, শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা ও প্রকৃতি বড়ুয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ছাড়া উন্নয়ন টেকসই হবে না। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে তরুণ প্রজন্মকে শিক্ষায় এগিয়ে নিতে হবে। পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিজ নিজ জাতিগোষ্ঠীকে শিক্ষায় শিক্ষিত করে তোলার সুযোগ দিয়ে আসন্ন নির্বাচনে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–কে নির্বাচিত করতে হবে।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, “দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক নানা মামলায় ভোগান্তির কারণে নিজ এলাকা থেকে দূরে থাকতে হয়েছে। বর্তমানে পাহাড়ের মানুষ নেতৃত্ব সংকটে আছে। এই সংকটে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই পাহাড়ের সংস্কৃতি ও অস্তিত্ব টিকে থাকবে।”

আরো পড়ুন→আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে কুহালং ইউনিয়নে র‌্যালি ও আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!