নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৭ জন

ফানুস ও প্রদীপের আলোয় ঝলমলে পাহাড়ের আকাশ, বান্দরবানে উদযাপিত প্রবারণা পূর্ণিমা

Copy Link

বান্দরবান শহর ও আশপাশের এলাকা ফানুস-প্রদীপের আলোয় আলোকিত ছিল গত তিনদিন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) এ আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হয়েছে বান্দরবানে।

প্রতিবছরের মতো তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয় ৫ অক্টোবর (রোববার) থেকে। প্রথম দিন ভোরবেলায় বান্দরবান শহরসহ আশপাশের বৌদ্ধ বিহারগুলোতে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকা। সকাল থেকে চলে আলুয়া দান, পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা ও প্রার্থনা অনুষ্ঠান, যেখানে ভক্তরা ভিক্ষুদের দান দিয়ে পরিবারের শান্তি ও মঙ্গল কামনা করেন।

 

সন্ধ্যায় শহরের উজ্জ্বলা মহাবিহার, রাজবিহার, বালাঘাটা বিহার ও মেঘলা বিহারসহ বিভিন্ন স্থানে আলোকসজ্জা হয়। বিহারে বিহারে প্রদীপ জ্বালানো হয়। রাত নামতেই আকাশে উড়ে যায় শত শত ফানুস, যা প্রবারণা পূর্ণিমার অন্যতম আকর্ষণ ও প্রতীক। বৌদ্ধ ধর্মাবলম্বী তরুণ-তরুণীরা দল বেঁধে এই ফানুস উড়ানোর অনুষ্ঠানে অংশ নেন। ফানুস উড়ানোকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক হিসেবে দেখা হয়।

উৎসবের দ্বিতীয় দিন, ৬ অক্টোবর (সোমবার), সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ীর মাঠ থেকে মূয়রপঙ্খীর মতো একটি বিশাল রথ টেনে রাজগুরু বৌদ্ধ বিহারে উৎসর্গ করা হয়। রথে থাকা বুদ্ধমূর্তিকে পূজারিরা মোমবাতি ও ধূপকাঠি দিয়ে প্রণাম জানান এবং সুখ ও শান্তি কামনায় দান করেন। পরে রথটি উজানীপাড়া বৌদ্ধ বিহার হয়ে আবার পুরাতন রাজবাড়ি মাঠে আনা হয়। রাতের বেলা পিঠা উৎসবের মাধ্যমে মারমা তরুণ-তরুণীরা আনন্দে মেতে ওঠে।

 

উৎসবের তৃতীয় দিন শিশু-কিশোররা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে পরিবেশিত হয় গান, নাচ ও ধর্মীয় নাটিকা। এছাড়াও স্থানীয় পর্যায়ে ধর্মীয় আলোচনা, দান-পুণ্য ও নীরব প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বান্দরবানে তিন দিনব্যাপী চলা এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

স্থানীয় বৌদ্ধ ভিক্ষুদের মতে, “প্রবারণা হলো আত্মশুদ্ধি, সহনশীলতা ও আলোর পথে এগিয়ে যাওয়ার উৎসব।”

তিন দিনের এই উৎসব আজ ৭ অক্টোবর (মঙ্গলবার) রাতে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়।

আলোকসজ্জা, প্রার্থনা ও ফানুসের আলোয় ঝলমলে বান্দরবান যেন শান্তি, ঐক্য এবং ধর্মীয় সৌহার্দ্যের এক অনুপম প্রতিচ্ছবি।

আরো পড়ুন→বান্দরবানে ৭ হাজার ঘনফুট অবৈধ বালুসহ ড্রেজার মেশিন জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!