Khaled Mahabub Khan Arafat
২৯ মার্চ ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৮৬ জন

মাইন বিস্ফোরণে পা হারালেন ওয়ার্ড বিএনপি’র নেতা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার মোহাম্মদ সালাম (৪৫) নামের একজনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানাযায়। তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গেছে বলেও জানাযায়।

শনিবার (২৯ মার্চ) দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চাকঢালা ৪৪ নং সীমান্ত পিলারের ওপারে অন্তত ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়- মিয়ানমারের ওপারে সীমান্ত দখলে নেওয়া বিদ্রোহী গোষ্ঠী অ্যান্টি–পারসোনাল মাইন স্থাপন করে। মিয়ানমারের পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশেপাশের এলাকায় ওই মাইনের বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির চাকঢালা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সালাম গুরুত্বর আহত হয়ে পা হারিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো: মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আহত ব্যাক্তি লাকরি কাঠার জন্য অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে দুর্ঘটনার কবলে পড়ে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত: কিছুদিন পর পরই সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান দীর্ঘ সময় ধরে একটার পর একটা স্থলমাইন বিস্ফোরণে পঙ্গু হচ্ছেন সীমান্তবর্তী বাসিন্দারা। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে এইসব ঘটনা ঘটছে বলে জানাযায়। আরো জানাযায় আহতদের মধ্যে বেশিরভাগই পণ্য পাচারের উদ্দেশ্যে অবৈধ ভাবে মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দুর্ঘটনার শিকার হয়েছেন। আহতের তালিকায় শিশু থেকে শুরু করে বয়স্ক লোক ও রয়েছেন বলে জানাযায়।

আরো পড়ুন→পণ্য পাচারের সময় ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারালো এক যুবক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!