নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৭ জন

বান্দরবানে বিশ্ব তুলা দিবস পালন

Copy Link

নিজস্ব প্রতিনিধিঃ “The white gold that changed the world Economy” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশ ন্যায় বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব তুলা দিবস ২০২১।

৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন ও বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। এই বিশ্ব তুলা দিবস উদযাপন উপলক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় ।

এসময় তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন এর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন মৃধা, বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমাসহ বান্দরবান জোন ও পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা,কটন ইউনিট অফিসার ও কৃষি অধিদপ্তর সম্পর্কিত ইক্ষু অফিসের প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তুলাচাষে আধুনিক প্রযুক্তি হস্তান্তর করছে তুলা উন্নয়ন বোর্ড। তুলা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক আঁশ পণ্য। কৃত্রিম আঁশ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য উপকারী নয়। মানুষের দ্বিতীয় মৌলিক চাহিদা বস্ত্রের প্রধান কাচামাল তুলা উৎপাদন বৃদ্ধিতে তুলা উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বস্ত্র শিল্পের প্রাচীন ঐতিহ্য রয়েছে, এদেশের তৈরী মসলিন জগৎ বিখ্যাত ছিল। প্রতি বছর ৩৩.৩৫ মিলিয়ন হেক্টর জমিতে তুলা চাষ করা হয় যা আবাদ জমির পরিমান ২.৫ শতাংশ। এর মূল্য সংযোজন ক্ষেত্রে বস্ত্র শিল্পের অবদান শিল্প খাতের প্রায় ৪০ শতাংশ এবং জাতীয় আয়ের প্রায় ১৩ শতাংশ দেশের ৪৫০টি সূতাকলের প্রায় ৭৫-৮০ লক্ষ বেল তুলার চাহিদা রয়েছে। এই পরিমাণ তুলা আমদানী করতে প্রায় ২০-২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। আমাদের দেশের মোট চাহিদা মাত্র তিনভাগে একভাগ পুরণ করতে পাবে, বাকি ৯৭ ভাগ তুল বিদেশ থেকে আমদানী করতে হয়। তাছাড়া বৈদেশিক মুদ্রা ৮৪ ভাগ আয় আসে পোশাক খাত থেকে। এসন বিবেচনা বিশ্ব তুলা দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন মৃধা বলেন, পার্বত্য অঞ্চলে তিনটি জেলাতে তুলা গবেষণা ও সম্প্রসারণ কাজ শুরু হয় ১৯৮২ সালে। বান্দরবান জেলায় প্রায় ৬হাজার হেক্টর জমিতে পাহাড়ী ও উচ্চভূমির তুলা আবাদ হয় যেখান থেকে বছরে প্রায় ৬হাজার ২৫০ বেল আঁশতুলা উৎপাদন হয়। আর মোট দেশে উৎপাদন বিগত ১০ বছরে ৫০ হাজার বেল থেকে ১লক্ষ ৭৫হাজার বেলে উন্নীত হয়েছে। ফলে তুলা উৎপাদনে দেশে ধান ও সবজি উৎপাদন ব্যহত না করে তার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!