নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫৯৭ জন

বান্দরবান করোনায় কর্মহীন সংস্কৃতিসেবীদের জেলা প্রশাসকের আর্থিক ও মাসিক ভাতা

Copy Link

নিজস্ব প্রতিবেদন :বান্দরবানে কোভিড-১৯ সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তা ও মাসিক কল্যাণ ভাতা প্রদান করা হয়েছে।

বুধবার(৩০ জুন)দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিসেবীদের হাতে এককালীন এই আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় বান্দরবান সদর উপজেলার ৮৮জনকে ৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৪০হাজার টাকা নগদ প্রদান করা হয়। পাশাপাশি ২০২০-২১অর্থবছরের বান্দরবান সদর উপজেলার ২জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীকে মাসিক ১৬০০টাকা হারে ও ৭জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীকে মাসিক ১২০০ টাকা হারে সর্বমোট ১লক্ষ ৩৯ হাজার ২০০ টাকার কল্যান ভাতাও প্রদান করা হয়।

এছাড়া লামা, আলীকদম, রোয়াংছড়ি ও রুমা উপজেলার ১২জন সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা ও অর্থ উপ বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!