নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৯ জন

নিরাপদ মাতৃত্ব ও নবজাতক সেবায় সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (১১ জানুয়ারি) বান্দরবান সদর হেব্রন পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে “Sessions on Maternal and New Born Care” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা।

প্রশিক্ষণ কার্যক্রমটির আয়োজন করে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প। কর্মশালাটি বাস্তবায়ন করে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (CDC) এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে কম্পিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (CIB)। এই কর্মশালায় গর্ভবতী মা , সদ্য প্রসূতি নারী , অভিভাবক ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

ট্রেনিংয়ে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী মুক্তা তঞ্চঙ্গ্যা । তিনি প্রশিক্ষণে মাতৃস্বাস্থ্য , নিরাপদ প্রসব , নবজাতকের পরিচর্যা , পুষ্টি , টিকাদান এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। পাশাপাশি মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করেন।

আয়োজকদের মধ্যে থেকে একজন সদস্য জিংনুন এং বম জানান , পাহাড়ি ও দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলক বেশি। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে মা ও শিশুর মৃত্যুহার কমানো সম্ভব হবে।

সেই সাথে অংশগ্রহণকারী এক মা বলেন , প্রশিক্ষণটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের দাবি জানান।

আরো পড়ুন→আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব:-উপদেষ্টা ফরিদা আখতার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!