নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব:-উপদেষ্টা ফরিদা আখতার

Copy Link

নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চলমান ৫ প্রকল্প পরিদর্শন শেষে এক দক্ষতাবৃদ্ধি  সংক্রান্ত এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কর্মসুচীতে  ৫০ জন সুবিধাভোগী অংশ গ্রহন করেন।

রোববার ( ১১ জানুয়ারি)৷ দিন ব্যাপী এ কর্মসুচীতে উপজেলার পোল্ট্রি,মৎস্য,প্রাণী সম্পদসহ ৫ প্রকল্প পরিদর্শন করেন। তিনি পরে এসব বিষয় তথা পোল্ট্রি রিসার্চ সেন্টার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বি এল আরআই),  মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পোল্ট্রি গবেষণা, উন্নয়ন জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়নে উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন এবং বাজারজাতকরণ। এ সব বিষয়ে তিনি খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সে  অংশ নেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি নাইক্ষ্যংছড়িস্থ বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে রোববার ( ১১ জানুয়ারি) শেষ হয়। এর আগে শুরু হয় ৯ জানুয়ারি।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক ও মুখ্য প্রশিক্ষক (ভারপ্রাপ্ত) এবং প্রকল্প পরিচালক, বিএআরআই ড. মোঃ সাইফুল করিম সরকার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বি এল আই)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাকিলা ফারজানা,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়াও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষানার্থীরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, পোল্ট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ পোল্ট্রি শিল্পে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত খামারিরাই ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি হবে এবং সরকার এ খাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শাকিলা ফারজানা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গবেষণাভিত্তিক, মানসম্মত ও বায়োসিকিউরিটি অনুসরণ করে পোল্ট্রি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই এই খাতে টেকসই উন্নয়ন সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে স্থানীয় খামারিদের আধুনিক প্রযুক্তিনির্ভর পোল্ট্রি উৎপাদন, রোগ ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কার্যকর বাজারজাতকরণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরো পড়ুন→নিরাপদ মাতৃত্ব ও নবজাতক সেবায় সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!