নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

বান্দরবানে দাঁত ভাঙা ও ডুলুঝিড়ি পাড়া যুব উন্নয়ন কমিটির ২৫ বছর পূর্তি উদযাপন

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ সামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা বান্দরবানের দাঁত ভাঙা ও ডুলুঝিড়ি পাড়া যুব উন্নয়ন কমিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকাল ২টায় দাঁত ভাঙা জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রাজুময় তঞ্চঙ্গ্যা ( সম্মানিত সদস্য , বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অজিত তঞ্চঙ্গ্যা ( মেম্বার ৪নং ওয়ার্ড , ৩নং বান্দরবান সদর ইউনিয়ন বান্দরবান সদর ) এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রী রাঙ্গাসিং তঞ্চঙ্গ্যা ( কারবারি দাঁত ভাঙা পাড়া ) এবং শ্রী মদনসেন তঞ্চঙ্গ্যা ( কারবারি ডুলুঝিড়ি পাড়া ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু চুক্তিজয় তঞ্চঙ্গ্যা (সভাপতি দাঁত ভাঙা ও ডুলুঝিড়ি পাড়া যুব উন্নয়ন কমিটি) সেই সাথে দুটি পাড়ার যুব সমাজ, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তঞ্চঙ্গ্যা ছাত্র ফোরামের সদস্য রা উপস্থিত ছিলেন।

সম্মানিত জেলা পরিষদের সদস্য শ্রী রাজুময় তঞ্চঙ্গ্যা বক্তব্যে বলেন , শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেই সাথে উপস্থিত অতিথিরা তারা বক্তব্যে তাদের দীর্ঘ ২৫ বছর পথচলার ইতিহাস , কার্যক্রম ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা এবং শিক্ষা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং স্থানীয়দের অংশগ্রহণে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও শিক্ষা , সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে এ কমিটি কাজ করে যাবে।

উল্লেখ্য , দাঁত ভাঙা ও ডুলুঝিড়ি পাড়া যুব উন্নয়ন কমিটি দীর্ঘ ২৫ বছর ধরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে , যা স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে ।

আরো পড়ুন→বান্দরবানে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!