নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৫, ২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৭ জন

নাইক্ষ্যংছড়ি রাবার বাগানে রোহিঙ্গা যুবকের ঝুলন্ত লাশ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন রাবার বাগান থেকে এক রোহিঙ্গা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা দিকে স্থানীয়রা বাগানের একটি গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

নিহত রোহিঙ্গা ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৩৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা রেজিস্টার ক্যাম্প–২ ইস্ট, ব্লক–ডি/৪–এর বাসিন্দা। তাঁর পিতার নাম সায়েদ আলম।

লাশটি প্রথম দেখতে পান স্থানীয় অনিসুর মোস্তফা। তিনি বলেন, সকালে রাবার বাগানের দিকে গেলে দেখি একজন গাছে ঝুলে আছে। পরে চিনতে পারি উনি রোহিঙ্গা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১১

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১২

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৩

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৪

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৭

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৮

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৯

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

২০
error: Content is protected !!