নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

খ্রিষ্টানদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে “জোরপূর্বক খ্রিষ্টানকরণের মাধ্যমে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠা” শীর্ষক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়। এতে বিভিন্ন খ্রিষ্টান চার্চের পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও যুবসহ বহুসংখ্যক ত্রিপুরা, বম ও খুমীসহ বিভিন্ন সম্প্রদায়ের খ্রিষ্টান নাগরিকরা এই মানব বন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে” — এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা পাহাড়ে বসবাসরত খ্রিষ্টান জনগোষ্ঠীর প্রতি ঘৃণা, বিভাজন ও অবিশ্বাস সৃষ্টি করছে। বক্তারা দাবি জানান, এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের খ্রিষ্টান সম্প্রদায় দেশপ্রেমিক এবং বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বে অটল। তারা বহুদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছে। মিথ্যা প্রচারণার মাধ্যমে একটি সম্প্রদায়কে কালিমালিপ্ত করার অপচেষ্টা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই কাম্য নয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লালজার লম বম এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের প্রতিনিধি, সমাজ নেতা, তরুণ-তরুণী ও পাহাড়ি নারীরা। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পাহাড়ি নারীরাও হাতে প্ল্যাকার্ড তুলে ধরেন, যাতে লেখা ছিল — “পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করুন।”

মানব বন্ধন কর্মসূচীতে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন জন ত্রিপুরা, লেলুং খুমী, দীনেন্দ্র ত্রিপুরা,লালজার লম বম প্রমূখ।

বিস্তারিত পড়ুন→নাইক্ষ্যংছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে সাবেক এমপি সাচিং প্রু জেরীর মতবিনিময়

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!