নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৫, ১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

ওলামা দল বিএনপির গুরুত্বপূর্ণ অংশ: সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী

Copy Link

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২ অক্টোবর) সকাল ১১টায় জেলা সদরের চৌধুরী মার্কেট ভবনে জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বান্দরবান জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মো. আবদুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ প্রমুখ। এছাড়া জেলা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অংশ। আগামী নির্বাচনে এ সংগঠন বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি এবং যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ। শেষে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মুসলিম আলেমদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রথম সম্মেলনে এস. এম. রুহুল আমিনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

২০১৯ সালের ৫ এপ্রিল ওলামা দলের ১৭১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল ও জুলাই মাসে দলের অনুমোদনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে ধর্মীয় আলেম-উলামাসহ ১৩৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দায়িত্বে রয়েছেন মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং বান্দরবান জেলা কমিটির নেতৃত্বে রয়েছেন হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

আরো পড়ুন→শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাশরুরুল হক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!