নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৯ জন

ধর্মীয় উৎসব উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা

Copy Link

থানচি প্রতিনিধিঃ প্রাকৃতিক রূপ ও বৈচিত্র এর এক অনন্য নৈসর্গ আমাদের এই বান্দরবান জেলা। বিভিন্ন ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতির এক বন্ধনে গড়ে উঠেছে এই জনপদ। জীবনযাত্রার মানোন্নয়ন এর পাশাপাশি সার্বিক উন্নয়নের জন্য বরাবরের মতো কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। ধর্মীয় আচার অনুষ্ঠানেও বান্দরবান রিজিয়নের অবদান উল্লেখযোগ্য।

সকল সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নবান্ন উৎসব। বম, ত্রিপুরা ও ম্রো সহ সকল উপজাতির মধ্যে নবান্ন উৎসবকে আরো সৌন্দর্যমন্ডিত করার লক্ষে পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৪ সেপ্টেম্বর), ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের-এর অধিনায়ক এর পক্ষ হতে বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত বাকলাই পাড়া এবং প্রাতাপাড়া পাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে পাড়াবাসীর জন্য মিষ্টান্ন বিতরন এবং আর্থিক সহায়তা প্রদান করেন, বাকলাই পাড়া সেনা সাবজোনের সাবজোন কমান্ডার, মেজর মুহাম্মদ আরাফাত রোকনী।

ধর্মীয় উৎসবের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পেয়ে বাকলাই পাড়ার কারবারি থংলিয়ান বম বলেন, আমাদের এই নবান্ন উৎসবে বাংলাদেশ সেনাবাহিনী যে পাশে রয়েছে এতে আমরা অনেক আনন্দিত। সেনাবাহিনীর সহযোগিতার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ।

বাকলাইপাড়ার পাড়ার স্কুল শিক্ষক জয় রাম বম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা আমাদের উৎসবকে আরো বেশি আনন্দের করে তোলে। সেনাবাহিনীকে পাশে পেয়ে পাড়ার সকলে আমরা অনেক খুশি। প্রাতা পাড়ার কারবারি পার্কেলিং বম বলেন ‘সেনাবাহিনী সহযোগিতায় আমরা পুনরায় পাড়ায় ফিরতে পেরেছি। পাড়ার উন্নয়নের পাশাপাশি আজকের এই দিনেও সেনাবাহিনীর অবদানে আমরা সকল পরিবার অনেক আনন্দিত। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তার কারণে আজ আমরা শান্তি পূর্ণভাবে জীবন যাপন করতে পারছি।

নবান্ন উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, উৎসব হলো একটি আনন্দের দিন। পাড়ার সকল গুরুত্বপূর্ণ দিনে সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য একটি বড় সমর্থন এবং আনন্দ-উল্লাসের উৎস হিসেবে কাজ করেছে। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।

আরো পড়ুন→পাহাড়ের জুমে পাকা ধান কাটার ধুম

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!