Khaled Mahabub Khan Arafat
২৫ জুন ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১৩ জন

ঘুমধুম সীমান্তে ফেরে বিজিবির অভিযানে ১লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ মাদক চোরাচালান রোধে বড় সাফল্য পেয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মায়ানমার হতে আনা আসামীবিহীন এক লক্ষ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

তবে অভিযানের সময় মাদক বহনকারী চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বুধবার (২৫শে জুন) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এ ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

অভিযানের সময় দেখা যায়, দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এবারের অভিযানে বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে, যা জনসচেতনতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,বিজিবি’র নিয়মিত তৎপরতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়,সাম্প্রতিক সময়ে ঘুমধুম সীমান্ত দিয়ে ইয়াবা পাচার বেড়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। তারা আরও কঠোর নজরদারির দাবি জানান।

আরো পড়ুন→সাংবাদিক ইসমাইল হাসানের পিতার মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের গভীর শোক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০