নিজস্ব প্রতিবেদক
২ জুন ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৬ জন

রাজস্থলীতে বন্যহাতির তাণ্ডবে ঘর ছাড়া চার পরিবার,ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা

Copy Link

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়ায় বন্যহাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত রবিবার ভোর রাতে (২ জুন) প্রায় ১০ থেকে ১২টি বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে গ্রামে ঢুকে ঘরবাড়ি ভেঙে ধান-চাল খেয়ে সাবাড় করে ফেলে। এছাড়া গাছের কাঁঠাল, কলাগাছ এবং ঘরের আসবাবপত্রও তছনছ করে দেয়। এতে মিয়াদন তনচংগ্যা ও পিন্টু তনচংগ্যার মতো অন্তত ২ থেকে ৪টি পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

বোরো ধানের আবাদ শেষ হওয়ায় এবং বৃষ্টির কারণে হাতি তাড়ানো কঠিন হওয়ায় হাতিগুলো এখন ফসলের খেত ছেড়ে গ্রামে ঢুকে পড়ছে। স্থানীয়রা জানান, আগে শুধু পাহাড়ঘেঁষা বাড়িঘরে হামলা করলেও এখন হাতি গ্রামের অভ্যন্তরেও প্রবেশ করছে। জানমাল রক্ষার্থে পাহাড়ঘেঁষা গ্রামের মানুষ বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

বন্যহাতির হামলা ঠেকাতে উপজেলার বিমাছড়া, তুলাছড়ি, আমছড়া পাড়ার বাসিন্দারা বাড়ির আঙিনার গাছপালা কেটে ফেলেছেন এবং দলবেঁধে রাত জেগে পাহারা দিচ্ছেন। গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার লামুচিং মারমা জানান, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তুলাছড়ি পাড়ার বাসিন্দা কিনামন জানান, হাতি তাড়ানোর জন্য তাদের পর্যাপ্ত ডিজেল ও সার্চলাইট নেই এবং তারা চরম আতঙ্কে আছেন। বৃষ্টি ও অন্ধকারের কারণে রাত পার করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হক বলেন, বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকার নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়া হবে এবং হাতি ও মানুষের উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসকের কাছে ক্ষতিপূরণের আবেদন পাঠানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, দ্রুত ক্ষতিগ্রস্তরা সাহায্য সহযোগিতা পাবেন এবং বন বিভাগের মাধ্যমে আবেদন করলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরো পড়ুন→নাইক্ষ‍্যংছড়িতে চোরাকারবারিদের হামলায় ৩ বিজিবি সদস্য আহত,আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বিজিবি’র

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!