নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪০ জন

সীমান্তে মরণফাঁদ: নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে চোরাই গরুর সর্বনাশ।

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়া ছড়ি ও ফুলতলী সীমান্তে শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার সময়ে ফের স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে চোরাই পথে আসা একটি গরুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় সীমান্তে আরাকান আর্মি কর্তৃক পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে একটি গরুর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার পর আবারও সীমান্তে চোরাচালান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়তই মিয়ানমার থেকে অবৈধভাবে গরু, ইয়াবা ও বিভিন্ন পণ্য আনা হচ্ছে। এসব চোরাকারবারিরা জীবনের ঝুঁকি নিয়ে মাইন পুতে রাখা এলাকাগুলো ব্যবহার করছে।

এতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে,ফলে গরু পণ্য হারানোর পাশাপাশি চোরাকারবারি কিংবা স্থানীয়দের অঙ্গহানির মতো ভয়াবহ ঘটনা ঘটছে।

সাম্প্রতিক বছরগুলোতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বহু মানুষের অঙ্গহানি হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চোরাচালান রোধে তৎপরতা বাড়ানো হয়েছে বলে দাবি করা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

স্থানীয়রা দাবি করে বলেন, সীমান্তে নজরদারি আরও জোরদার করতে হবে এবং চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে এই প্রতিবেদক জানান তিনি।

আরো পড়ুন→সীমান্তে মরণফাঁদ: নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে চোরাই গরুর সর্বনাশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!