Khaled Mahabub Khan Arafat
১৪ এপ্রিল ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯২ জন

থানচিতে ত্রিপুরাদের বৈসু উপলক্ষে ঐতিহ্যবাহী নৃত্যে, শোভাযাত্রা

Copy Link

থানচি প্রতিনিধিঃ বৈসু ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব। তিন দিন ধরে এই উৎসব পালিত হয়। এই তিন দিনের জন্য আলাদা নাম রয়েছে। যেমন-প্রথম দিনের নাম “হারি বৈসু” দ্বিতীয় দিনের নাম “বৈসুমা” এবং তৃতীয় দিনের নাম “বসিকাতাল”। পুরনো বছরকে বিদায় নতুন বছরকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী ত্রিপুরাদের সামাজিক উৎসব হলো বৈসু। বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বৈসু উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী নৃত্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে নববর্ষের বসিকাতাল উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব উপলক্ষে নতুন বছরকে বরণ করে নিতে নৃত্যের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ডাকছৈ পাড়া হতে আনন্দ শোভাযাত্রা শুরু করে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে এসে শেষ হয়। নতুন বছরকে বরণ করে নিতে শত শত নারী পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে গড়াইয়া নৃত্যের তালে তালে নেচে গেয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বৈসু উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বৈসু উদযাপন কমিটির সভাপতি বার্নাড ত্রিপুরার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল ডি রোজারিও সিএসসি, সহকারী পাল পুরোহিত ফাদার সমীর পিটার ডি রোজারিও সিএসসি, ইউনিয়ন পরিষদের মেম্বার পিতরাং ত্রিপুরা, সিস্টার রোজ সুলেখা চাম্বুগং আরএডিএম, প্রধান শিক্ষক মনিরাম রাফায়েল ত্রিপুরা ও সিস্টার বেনেডিক্টা পেরেরা আরএডিএম প্রমুখ।

এই নিয়ে হালিরাম পাড়া কারবারি ও ইউপি সদস্য পিতরাং ত্রিপুরা বলেন, বৈসুর প্রথম দিনকে হারি বৈসু বলে। হারি বৈসু দিন ত্রিপুরা নারীরা পাড়ার মহল্লায় বিন্নি চাল গুঁড়ো করে তা দিয়ে পিঠা তৈরি করে। এই দিন ত্রিপুরা নারীরা পরিবারে ব্যবহার্য যাবতীয় কাপড়-চোপড় ধুয়ে পরিষ্কার করে ফেলে। গ্রামের যুবক যুবতীরা সেদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে ফুল দিয়ে বাড়িঘর সাজায়। ঘরের কাপড়-চোপড় পরিষ্কার করার মধ্য দিয়ে পুরনো বছরের যাবতীয় বিপদ-আপদ, জঞ্জাল ও দুঃখ-বেদনা ধুয়ে মুছে যাবে বলে বিশ্বাস। গরাইয়া নৃত্যে নারী পুরুষ গ্রামের পর গ্রাম ঘুরে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে গরাইয়া নৃত্য পরিবেশন করে।

বৈসু উদযাপন কমিটি সভাপতি বানার্ড ত্রিপুরা বলেন, বৈসু দ্বিতীয় দিন বৈসুমার দিনটি ত্রিপুরাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে ত্রিপুরা সমাজে মানুষেরা ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের বাড়িতে বেড়াতে যায়। সামর্থ্য অনুযায়ী নানা ধরনের পিঠা, সরবত ও অন্যান্য খাবার অতিথিদের পরিবেশন করা হয়। তবে বৈসুমা’র দিনে প্রাণী মারা নিষিদ্ধ হওয়ায় ঐদিন নিরামিষ ভোজন করে সবাই। গরাইয়া নৃত্য পরিবেশন ছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা সারাদিন ধরে চলে।

কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা বলেন, বৈসু তৃতীয় দিনে বসিকাতাল নববর্ষকে স্বাগত জানানোর দিন। শিশু-কিশোর ও যুবক-যুবতীরা নতুন কাপড়-চোপড় পরিধান করে গ্রামের ঘরে ঘরে গিয়ে হাঁস-মুরগি এবং অন্যান্য পশু-পাখির জন্য খাবার বিলিয়ে দেয় এই দিনে। ত্রিপুরাদের সামাজিক রীতি অনুসারে ছোটরা বয়স্কদের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করে। গ্রামের যুবক-যুবতী ও নবদম্পতিরা পানি তুলে এনে গ্রামের বয়স্কদের স্নান করায় এবং আশীর্বাদ গ্রহণ করে। পরিবারের মঙ্গলের জন্য সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা করে। নববর্ষে দিনে অতিথি আপ্যায়ন করতে পারাতায় গৃহস্থের জন্য মঙ্গলজনক বলে ধরে নেয় ত্রিপুরারা।

আরো পড়ুন→রুমায় পহেলা বৈশাখ, প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!