নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭ জন

বান্দরবানে মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ধর্ষণের শিকার

Copy Link
ধর্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রোয়াংছড়িতে খেয়াং সম্প্রদায়ের ১৬ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী কিশোরী মো. জামাল হোসেন নামে এক শ্রমিক কতৃর্ক ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত মো. জামাল হোসেন (৩২) রোয়াংছড়ি-রুমা সংযোগ সড়ক কাজে নিয়জিত শ্রমিক বলে জানা গেছে।

গতকাল সোমবার (১০ মার্চ) রোয়াংছড়ি উপজেলার খামতাম পাড়ার পাশে এ ঘটনা ঘটে। মো. জামাল হোসেন বরিশাল জেলার নজরুল ইসলামের ছেলে।

এলাকার বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন কিশোরী সবসময় পাড়ার আশেপাশে ঘুরাঘুরি করে থাকেন। গতকাল সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মো. জামাল হোসেন খামতাম পাড়ার পাশে কবরস্থান এলাকায় একা পেয়ে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। ওই কিশোরীর চিৎকার শোনে পাড়ার লোকজন গিয়ে ওই ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনা পাড়ায় জানাজানি হলে অভিযুক্ত জামাল হোসেনকে রাতভর খোজাখুজি করেও পাওয়া যায়নি। আজ সকালে রাস্তার কাজে নিয়জিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবসী অভিযুক্ত জামাল হোসেনকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মো. জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন জামাল হোসেন।

ভুক্তভোগীর ভাই রেভেন খেয়াং বলেন, রাস্তার কাজে নিয়জিত জামাল হোসেন ভুক্তভোগী কিশোরী তার বোনকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তাকে পাড়াবাসী ও রাস্তার কাজে নিয়জিত অন্য শ্রমিকরা মিলে জামালকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন।

রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মার্মা বলেন, ভুক্তভোগী মেয়েটি মানসিক ভারসাম্যহীন। ধর্ষণের ঘটনাটি শোনামাত্র পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে জামাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।ভুক্তভোগীর সাথে কথা বলেছে। ভুক্তভোগীর পরিবারের কেউ মামলা করলে সাথে সাথে মামলা নেওয়া হবে।

আরো পড়ুন→রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!