নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

৪ বছর পর নওমুসলিম ওমর ফারুক হত্যা মামলার–২ আসামি গ্রেফতার

Copy Link

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রোয়াংছড়ি উপজেলার ১নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম তুলাছড়ি পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে ডানিয়েল ত্রিপুরা (৪০) এবং মৃত ত্রিপলা ত্রিপুরার ছেলে জমালা ত্রিপুরা ওরফে জমা ত্রিপুরা (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীরের নির্দেশনায় সিনিয়র উপপরিদর্শক শুভ্র মুকুল চৌধুরীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নিজ নিজ বসতবাড়ি থেকে ওই দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নওমুসলিম মো. ওমর ফারুক ত্রিপুরা প্রায় চার বছর আগে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি তুলাছড়ি পাড়ায় ইসলাম ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, ২০১৮ সালের ১৮ জুন পাহাড়ি এলাকায় ধর্ম প্রচারকে কেন্দ্র করে আসামিরা তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হলেও দীর্ঘদিন তারা পলাতক ছিল।

রোয়াংছড়ি থানার সিনিয়র উপপরিদর্শক শুভ্র মুকুল চৌধুরী জানান, নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, দুর্গম পার্বত্য এলাকায় দীর্ঘদিন ঝুলে থাকা একটি স্পর্শকাতর হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা আশা প্রকাশ করেন, এই মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আরো পড়ুন→রুমায় বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!