নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৯ জন

নাইক্ষ্যংছড়ির আইনশৃঙ্খলা সভায় দেশের সর্বোচ্চ বাজার ইজারা ডাক নিয়ে আলোচনা

Copy Link

সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবিকে কঠোর হওয়ার আহবান ইউএনওর।

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচিত বিষয় ছিল রামুর গর্জনিয়া বাজার ইজারা প্রসঙ্গ। দেশের সর্বোচ্চ ২৫ কোটি টাকায় ইজারা ডাক হয়েছে গর্জনিয়া বাজারের। অথচ এই বাজারের আর্থিক আয় নির্ভর করছে নাইক্ষ্যংছড়ি সীমান্তকে নিয়ে। এমন তথ্য জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মাসিক সভায় ইউএনও বলেন- নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ হলে গর্জনিয়া বাজার থেকে এতো আয় হবে না। সীমান্তে বিজিবিকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। চোরাচালান প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে বলে যোগ করেন ইউএনও। এছাড়াও তিনি অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড়কাটা বন্ধে সংশ্লিষ্টদের কাজ করার আহবান জানান।

সভায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারি পরিচালক (এডি) আল আমিন বলেন- সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি কাজ করে যাচ্ছে। আগামীতে আরও কঠোরভাবে বিজিবি দায়িত্ব পালন করবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতদের উপদ্রব ও চোরাচালান কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউছুফ, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ।

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার পর উপজেলার মাসিক সাধারণ সভা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন→বান্দরবানে ইফতার দাওয়াতে গিয়ে সড়কে প্রাণ হারালো যুবক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!