নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪১ জন

বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে আন্ত পাড়া ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন অধীনস্থ ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাকলাই পাড়া সাব জোনে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আন্ত:পাড়া ফুটবল প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ ঘটিকায় দুলাচরণ পাড়া মাঠ প্রাঙ্গনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বিভিন্ন দলের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী কৃতক খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।

বাকলাই পাড়া সাবজোন আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতায় বাকলাই পাড়া, প্রাতা পাড়া, বাসিরাম পাড়া, কংলাইপাড়া, কাইথন পাড়া, শিমলম্বি পাড়া, শেরকর পাড়া, দোলাচরণ পাড়া, নয়াচরণ পাড়া, বল্লম পাড়া মিলে সর্ব মোট ১০টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

বাসিরাম পাড়া বনাম দুলাচরণ পাড়া ফুটবল দলের খেলার মধ্যে দিয়ে বাকলাই পাড়া সাব জোন আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।

আন্ত:পাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের জোন উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল হোসেন, পিএসসি ও বাকলাই পাড়া সাবজোন কমান্ডার মেজর আরাফাত রোকনী প্রমুখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং থানচি সদরের চেয়ারম্যান অং প্রো ম্নো, ইউপি মেম্বার জীবন ত্রিপুরা ও ইউপি মেম্বার কোয়াল কার বম। এছাড়াও আনন্দগন মুহূর্তে অত্র সাবজোনের অফিসার, জেসিও , সেনা সদস্যবৃন্দ ও বাকলাই পাড়া সাবজোন ক্রীড়া প্রেমী মানুষগন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়াড়। খেলাধুলার মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে, সকলকে একযোগে কাজ করে ফুটবল খেলা কে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। খেলাধুলার মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি সুদৃঢ় করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে গ্রাম গঞ্জে মাঠে-ঘাটে খেলাধুলা বিষয়টি বিলুপ্তির পথে। যে বয়সে তরুণ প্রজন্মদের মাঠে থাকার কথা সে বয়সে তারা অন্যথায় অপ্রয়োজনে সময় নষ্ট করে বিপথগামী হচ্ছে। খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে।

খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই তো জাতি ধর্ম নির্বিশেষে কিছু দেয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, আজকের এই খেলার মধ্য দিয়ে আমরা সাম্যের গীত গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের খেলা চলমান রাখার আশ্বাস দেন।

আজকের খেলার আয়োজন করায় ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন জনসাধারণের। পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

আরো পড়ুন>>>বান্দরবানে ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযান, ইট জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!